প্রধানমন্ত্রীর সংবর্ধনা নিয়ে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভা
নিউইয়র্ক : জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা নিয়ে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের এক আলোচনা ও মত বিনিময় সভা গত বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নার্গিস আহমেদ বিউটি, নাফিজা নূর সাথী, লিলি আকতার কুমকুম, মীনা ইসলাম, সেলিনা জামান, নূরুন্নাহার আলম নেলী, শাহিদা পারভীন, ইশরাত জাহান রতœা, শফু রহমান, ইয়াসমিন আকতার শিবলি, উম্মে কুলসুম পুস্প, খালিদা নাসরীন, আম্বিয়া বেগম অন্তরা, রুবী বেগম, বর্ষা কোরাইশি, নুসরাত মুনা, ইয়াসমিন শেখ আদিবা, অনি, সাজনা বেগম, রাবেয়া ইউসুফ, মিতা শামিম, পাপিয়া আশরাফ, খালেদা আকতার, শিরীন আক্তার, আসফিয়া প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বনির্ভর হতে চলেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ বিশ্বের দরবারে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। বক্তাগণ আগামী ১৮ সেপ্টেম্বর লা গার্ডিয়া এয়ারপোর্টে সমবেত হয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সকল সদস্য ও শুভাকাঙ্খীদের আহবান জানান। এছাড়া প্রধানমন্ত্রীর নিউইয়র্ক অবস্থানকালে সর্বজনীন সংবর্ধনাসহ সকল অনুষ্ঠান সফল করার জন্যও আহবান জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion