Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আইফোন ৮ নিয়ে গুঞ্জন এখন প্রযুক্তি বিশ্বে

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: September 16, 2016 | 10:54 PM

ডেস্ক রিপোর্ট : আইফোন ৮ নিয়ে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন শুরু হয়ে গেছে। আইফোন ৭ ও ৭ প্লাস ঘোষণা দেওয়ার সপ্তাহ না পেরোতেই এ গুঞ্জন শুরু। অ্যাপলের পেটেন্ট করা নতুন প্রযুক্তি ঘিরে এ গুঞ্জন। সম্প্রতি তারবিহীন চার্জিং প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে অ্যাপল। প্রযুক্তি বিল্লেষকেরা ধারণা করছেন, আইফোন ৮-এ তারহীন চার্জিং প্রযুক্তি ব্যবহার করতে পারে অ্যাপল।
যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন করা ওই পেটেন্ট আবেদনে গোলাকার একটি চার্জিং ডিভাইসের চিত্র আঁকা হয়েছে। ২০১৫ সালের শেষ দিকে ওই আবেদন করা হলেও এখনো তা প্রকাশ করা হলো।
এর আগে জাপানের বৃহত্তম সংবাদপত্র নিক্বেইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে আইফোনের দশকপূর্তি হতে যাচ্ছে। আইফোনকে নতুন নকশায় দেখা দিতে পারে ওই বছর। এতে যুক্ত হতে পারে সম্পূর্ণ কাচের তৈরি কাঠামো। এই প্লাস কেসিং তৈরিতে কাজ করতে পারে অ্যাপল পণ্যের নির্মাণ সহযোগী ফক্সকন।
তাইওয়ানে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী এক সূত্রের বরাতে নিক্কেই বলেছে, গত বছর থেকে ফক্সকন গ্লাস চেসিস তৈরির কাজ শুরু করেছে।
এ ছাড়া গুঞ্জন উঠেছে, বর্তমান এলসিডি প্যানেল থেকে অ্যাপল ওএলইডি ডিসপ্লে ব্যবহার শুরু করবে। এ ছাড়া বাঁকানো ডিসপ্লে­যুক্ত আইফোন তৈরিও করতে পারে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের বিশ্লেষক রুশাবা দোশি বলেন, আইফোন ৮-এর জন্য হার্ডওয়্যার উন্নত করার পাশাপাশি নতুন সফটওয়্যার ও সেবা তৈরি করবে অ্যাপল। উন্নত আর্টিফিশাল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখা যেতে পারে এতে।
অ্যাপলের ভবিষ্যতের পণ্য হিসেবে ভাবা হচ্ছে আইফোন ৮-কে। বাজার বিশ্লেষকেরা বলছেন, আইফোন ৮ একটু বড় মাপের আইফোন হবে এবং এতে হোম বাটন স্ক্রিনে যুক্ত থাকবে।
২০১৭ সালে আইফোন ৮-এর তিনটি মডেল বাজারে ছাড়তে পারে অ্যাপল। একটি হবে ৪ দশমিক ৭ ইঞ্চি, দুটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এর মধ্যে একটি মডেলে বাঁকানো ডিসপ্লে থাকতে পারে। অর্থাৎ, একটি মডেল স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ এজের মতো হতে পারে।
আইফোন ৮ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে অ্যাপল কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু এক দশক পূর্তিতে অ্যাপলের কাছ থেকে চমক হিসেবে উদ্ভাবনী বৈশিষ্ট্যের আইফোন ৮ আশা করতেই পারেন অ্যাপেলপ্রেমীরা। কারণ, আইফোন ৭ যে অনেকের কাছেই পুরোনো মডেলের নতুন সংস্করণ বলে মনে হয়েছে! তথ্যসূত্র: ব্লুমবার্গ, রয়টার্স, ডেইলি মেইল।
ওদিকে গোল্ড, সিলভার, রোজ গোল্ড রং ছাড়াও জেট ব্ল্যাক ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে আইফোন ৭। এর হোম বাটন হয়েছে ফোর্স সেনসিটিভিটি। এতে নতুন প্রজন্মের ট্যাপটিক ইঞ্জিন বসেছে। নোটিফিকেশন, মেসেজের জন্য নতুন ফিডব্যাক সিস্টেম এসেছে। এটি এখন আইপি ৬৭ মান, অর্থাৎ ধুলা ও পানি প্রতিরোধী। আইফোন ৭-এ থাকছে একটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) যুক্ত একটি ক্যামেরা আর ৭ প্লাসে থাকছে দুটি ক্যামেরা। ফোনের অ্যাপারচার হবে ১ দশমিক ৮। ক্যামেরার জন্য নিজস্ব ইমেজ-সিগনাল প্রসেসের তৈরি করেছে অ্যাপল।
এটি ৩০ শতাংশ অধিক কার্যকর ও ৬০ শতাংশ দ্রুতগতির। এতে কম আলোতে উন্নত ছবি উঠবে। আইফোনের সামনে ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ও পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ও অন্যটি ৫৬ মিলিমিটার টেলিফটো লেন্স।
আইফোন ৭-এ রেটিনা এইচডি ডিসপ্লে যুক্ত হয়েছে। এতে আইফোন ৬ এস ও ৬ এস প্লাসের চেয়ে ডিসপ্লে ২৫ শতাংশ উজ্জ্বল দেখাবে। দুটি মডেলেই যুক্ত হচ্ছে স্টেরিও স্পিকার। একটি ওপরে ও একটি ফোনের নিচের অংশে। হেডফোন জ্যাকের পরিবর্তে আইফোনে এসেছে এয়ারপড।
একবার চার্জ দিলে ব্যাটারি টানা পাঁচ ঘণ্টা চলবে আইফোন ৭। পারফরম্যান্সের দিক থেকে এটি অন্য সব মডেলের আইফোনকে পেছনে ফেলবে। এতে থাকছে এ১০ ফিউশন প্রসেসর, যাতে চার কোর প্রসেসর ও ৩ দশমিক ৩ বিলিয়ন ট্রানজিস্টর থাকবে। আইফোন ৬ এসে ব্যবহৃত এ ৯ চিপের চেয়ে গ্রাফিকস ৫০ শতাংশ দ্রুত কাজ করবে।
৩২ জিবির আইফোন ৭ বিক্রি হবে ৬৪৯ মার্কিন ডলারে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি মডেলের আইফোনও বাজারে আসবে। ৩২ জিবির আইফোন ৭ প্লাসের দাম হবে ৭৬৯ মার্কিন ডলার। সেপ্টেম্বর মাস থেকেই আগাম ফরমাশ নেওয়া শুরু করেছে অ্যাপল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV