Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক দ্বন্দ্বের অবসান!

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: September 17, 2016 | 2:40 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক দ্বন্দ্বের শান্তিপূর্ণ অবসান ঘটলো। দলীয় সভানেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে দীর্ঘ ৯ মাসের টানাপোড়েনের অবসান ঘটালেন সংশ্লিষ্টরা। ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে প্রদত্ত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেছেন, ‘জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর রোববার নিউইর্য়কে আসছেন। উত্তর আমেরিকায় আওয়ামী পরিবারের সকল সদস্যের মাঝে এটা একটি ঐতিহাসিক আনন্দের দিন। এই আনন্দ ঘন মুহুর্তে আমাদের এ বৃহৎ পরিবারে মাঝে কোন প্রকার অসন্তোষ থাকা কোনভাবেই কাম্য নয়।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গত কয়েক মাস যাবত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মধ্যে যে অসন্তোস বিরাজ করছে তার অবসান কল্পে সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আমরা দ্ব্যার্থহীন ভাষায় জানাতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমরা সকল প্রকার ভুল বুঝাবুঝির অবসানের সিদ্ধান্ত গ্রহন করি। বিগত দিনে আমাদের যে সকল কাজকর্মে দলের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করেছে সে জন্য আমরা সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজ থেকে দলের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সকল সময়ের মত একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার দৃঢ় সংকল্প ব্যাক্ত করছি।’

প্রসঙ্গত: উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সাংগঠনিক বিরোধের জের হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অবস্থান নেন অন্যতম সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম এবং উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনিসহ বেশ কিছু নেতা। এক পর্যায়ে পরস্পরের বিরুদ্ধে বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ জারির ঘটনাও ঘটে। মারমুখী অবস্থা সৃষ্টি হলে হাই কমান্ডের নির্দেশে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাসপেন্ড করা হয়। অপর ৭ জনের প্রতি ১২ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ জারি করেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ১৬ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐ কারণ দর্শানোর জবাব দেন সকলে। এভাবেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দু’ভাগে বিভক্ত হয়ে গত ৯ মাস নানা কর্মসূচি পালন করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির মধ্যেকার এই বিবাদের প্রসার ঘটে যুক্তরাষ্ট্র যুবলীগ, মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সর্বত্র। মহিলা আওয়ামী লীগেও বিবাদ শুরু হয়।
সর্বশেষ ১৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের হাই কমান্ডের নির্দেশ আসে সব ধরনের বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের জন্যে। এরপরই বরফ গলতে শুরু করে।

এর ৪দিন আগে যুক্তরাষ্ট্র যুবলীগের উভয় গ্রুপ ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গিকার করেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে তারা কাজের অঙ্গিকার করেছেন। গত ১১ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে মিসবাহ আহমেদ, মোঃ ফরিদ আলম, তারেকুল হায়দার চৌধুরী ও বাহার খন্দকার সবুজ ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা সফল করার প্রত্যয়ে সম্মত হন এবং স্বল্প সময়ের মধ্যে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে সর্বময় ক্ষমতা অর্পণ করেন। যুবলীগে বিভক্তি দেখা দিয়েছিলো ২ বছর আগে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV