Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রশাসনকে যুক্তরাষ্ট্রের মত দেখতে চান অধ্যাপক সোলাইমান

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: September 17, 2016 | 3:04 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রশাসনকে উন্নত বিশ্বের ন্যায় উন্নীত করে শিক্ষার আরো মানোন্নয়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিদেশমুখি প্রবণতা হ্রাস পাক এটা চান অধ্যাপক মো. সোলাইমান হোসেন। এ লক্ষ্যে তিনি গবেষণার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের রাজধানী সংলগ্ন ভার্জিনিয়ার জর্জ ম্যাসন ইউনিভার্সিটি পরিভ্রমণ করেন এবং প্রশাসনিক কাজ-কর্ম ও এর অন্যান্য বিধি সম্পর্কে খোঁজ-খবর নেন। ঢাকাস্থ বনানীতে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহকারি অধ্যাপক মো. সোলাইমান হোসেন ১৭ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের প্রাক্কালে এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান, ‘বাংলাদেশে পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিসমূহের মেধাবি ছাত্র-ছাত্রীর অনেকেই উচ্চতর ডিগ্রি অর্জনের জন্যে বিদেশে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ বিপুল অর্থ ব্যয় করছে বিদেশে। এ অবস্থা রোধ করা সম্ভব হলে বছরে শত শত কোটি টাকা সাশ্রয় হবার পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বও নি:সন্দেহে বাড়বে।’

অধ্যাপক সোলাইমান বলেন, ‘আমেরিকার আদলে বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে কি ধরনের প্রক্রিয়া অবলম্বন করা প্রয়োজন সে ব্যাপারে আমি গবেষণা করতে চাই। বাংলাদেশের ৫টি পাবলিক এবং ৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থার ওপর বিশেষভাবে খোঁজ-খবর রাখছি। এরপর আবার আসবো যুক্তরাষ্ট্রের ৫টি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা প্রশাসনের ধরন ও পরিচালনা-যোগ্যতা ইত্যাদি সম্পর্কে জানতে। এভাবেই তুলনামূলক একটি গবেষণা-পত্র উপস্থাপন করবো এ দুটি দেশের বাস্তবতার আলোকে।’

অধ্যাপক সোলাইমান উল্লেখ করেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় মাস্টার ডিগ্রি অর্জনের সময় বাংলাদেশের কলেজ শিক্ষা প্রশাসন ও তত্ত্বাবধানের ওপর একটি গবেষণা পত্র বা অভিসন্দর্ভ তৈরী করেছি। সেটি সমাদৃত হয়েছে সর্বমহলে।’ ‘এবারের পত্রটি হবে আমার এ বিষয়ে জর্জ ম্যাসন ইউনিভার্সির্টিতে পিএইচডি ইন এডুকেশন করার আগ্রহের পরিপূরক। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়ই কাজ করছে পিএইচডি ইন এডুকেশন ডিগ্রির ব্যাপারে’-বলেন অধ্যাপক সোলাইমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্চে এডুকেশনাল এডমিনিস্ট্রেশন এলামনাই এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সামিনার ও এক্সটার্নাল এক্সামিনার অধ্যাপক সোলাইমান উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিসমূহে প্রশাসনিক মান আধুনিক ও সময়োপযোগী। যুক্তরাষ্ট্রের ন্যায় বাংলাদেশের উচ্চ শিক্ষায় প্রশাসনিক উৎকর্ষতা আনয়নের মাধ্যমে শিক্ষার আরো উন্নয়ন ও সম্প্রসারণ সম্ভব। এছাড়াও রয়েছে নানা ক্ষেত্র। আমি গভীরভাবে অনুসন্ধান করছি, সে সব সুস্পষ্টভাবে চিহ্নিত করার জন্যে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV