Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চার্চে ঈদুল আযহার কোরবানির মাংশ বিতরণ প্রবাসী বাংলাদেশীদের

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: September 18, 2016 | 11:03 PM

https://youtu.be/37z5aGoCU8M https://www.youtube.com/watch?v=37z5aGoCU8M&feature=youtu.be ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে চার্চে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদুল আযহার কুরবানীর মাংশ বিতরণ করে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নিউইয়র্ক প্রবাসীরা। ’কোরবানি মীট ড্রাইভ টু সুপ কিচেন’ কর্মসূচির অংশ হিসেবে ব্রঙ্কসের একটি চার্চে কোরবানির মাংশ বিতরণ করে প্রবাসী বাংলাদেশী আমেরিকানরা। স্থানীয় সময় রোরবার দুপুরে ব্রঙ্কসের ২৫০০ ওয়েস্টচেস্টার এভিনিউর সেন্ট পিটারস ইপিসকোপাল চার্চে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, সেন্ট পিটারস ইপিসকোপাল চার্চের ফুড প্রোগ্রামের ডাইরেক্টর চার্লি সেলী, এসেম্বলীম্যান হোজে রিভেরাসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ। ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি নেতা মো. এন মজুমদার ও শেখ আল মামুনের কাছ থেকে সেন্ট পিটারস ইপিসকোপাল চার্চের ফুড প্রোগ্রামের ডাইরেক্টর চার্লি সেলী কোরবানির মাংশ গ্রহণ করেন।korbany_2
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোজাফর হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট আলেদা ফেরেজসহ ফারজানা আক্তার, মো. আবু হেগেলসহ বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।
উল্লেখ্য, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসব আমেজে গত ১২ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে মুললিম সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। নামাজ শেষে খামারে বা হালাল স্লটার হাউজে কোরবানী করতে যান অনেক প্রবাসী। অধিকাংশ প্রবাসী অবশ্য আগে থেকেই স্থানীয় গ্রোসারী ও রেষ্টুরেন্টে কোরবানীর অর্ডার দিয়ে রাখেন। বিভিন্ন সময় গ্রোসারী ও রেষ্টুরেন্টে গিয়ে প্রবাসীরা তাদের পশু কোরবানীর মাংস সংগ্রহ করেন। প্রবাসীরা গরু, খাশী ও ভেড়া কোরবানি দিলেও দেশের মতো পশু কিনে নিজ বাড়িতে নিয়ে কোরবানি করার সুযোগ ছিলনা। ধর্মীয় বিধান মতে অসহায়-দরিদ্রদের মাঝে কোরবানির মাংশ বিলিয়ে দেয়ারও সুযোগ ছিলনা।
ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ জানান, ধর্মীয় বিধান মতে মুসলিম অসহায়-দরিদ্রদের মাঝে কোরবানির মাংশ বিলিয়ে দেয়ার সুযোগ এখানে নেই। তাই ধর্মীয় বিধান অনুসরনে তারা চার্চে অসহায়-দরিদ্রদের মাঝে কোরবানির মাংশ বিতরণ করলেন। পবিত্র ঈদ উল আযহার কোরবানির মাংশ অসহায়-দরিদ্রদের মাঝে বিতরণ করতে পেরে তারা ভীষণ খুশী। বললেন, খুব ভাল লাগছে। ধর্মীয় সম্প্রীতির একটি দৃষ্টান্ত এটি। নেতৃবৃন্দ জানান, ’কোরবানি মীট ড্রাইভ টু সুপ কিচেন’ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবেন। বললেন, আশা করি অন্যরাও এভাবে এগিয়ে আসবেন।
এদিকে, সেন্ট পিটারস ইপিসকোপাল চার্চের ফুড প্রোগ্রামের ডাইরেক্টর চার্লি সেলী তাদের চার্চে কোরবানির মাংশ দেয়ার জন্য ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কুতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV