যুক্তরাষ্ট্র যুবলীগের দীর্ঘদিনের বিবাদমান সমস্যার সমাধান : শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের প্রচেষ্ঠায় গত ১৭ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যুবলীগের দীর্ঘদিনের বিবাদমান সমস্যার সমাধান হয়েছে। যুক্তরাষ্ট্র যুবলীগের মিসবাহ আহমেদ ও মোঃ ফরিদ আলম এবং তারিকুল হায়দার চৌধুরী ও বাহার খন্দকার সবুজের ঐক্যমতে যুক্তরাষ্ট্র যুবলীগকে শক্তিশালী করার জন্যে আগামী ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বিক তত্ত্বাবধানে সাংগঠনিক প্রক্রিয়ায় কাউন্সিলের মধ্যেমে যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে তারিকুল হায়দার চৌধুরীকে সম্মেলন প্রস্তুুতির কমিটির আহ্বায়ক করে মিসবাহ-ফরিদের পক্ষ থেকে ৭ জন যুগ্ম আহ্বায়ক ও ১৫ জন সদস্য এবং তারেক-সবুজের পক্ষ থেকে ৭ জন যুগ্ম আহ্বায়ক ও ১৫ জন সদস্য মোট ৪৬ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়।
উল্লেখ্য যে, মিসবাহ-ফরিদ ও তারেক-সবুজ উভয় পক্ষের নেতৃত্বাধীন পূর্ব গঠিত সকল স্টেট যুবলীগ কমিটি স্ব স্ব অবস্থানে থেকে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করবে। এই নবগঠিত “সম্মেলন প্রস্তুতি কমিটি” নতুন করে কোন স্টেট কামিট গঠন করতে পারবে না। এছাড়াও যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদকে মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলমকে শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির শূন্য পদে সাংগঠনিক নিয়ম সাপেক্ষে অন্তর্ভূক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ তাৎক্ষনিক এক সভায় এ ঘোষনা দেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নবনিযুক্ত এই দুই সম্পাদককে অভিনন্দন জানান। অপরদিকে যুক্তরাষ্ট্র যুবলীগে দীর্ঘ দিনের সমস্যার সমাধান হওয়ায় যুক্তরাষ্ট্র যুবলীগের সকল নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ও ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয় এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ