Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬ : ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন, জ্যাকসন হাইটস রানার্স আপ

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: September 19, 2016 | 1:55 PM

নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর সফল সমাপ্তি হলো। এবারের লীগে ২২ পয়েন্ট অর্জন করে ওজনপার্ক এফসি চ্যাম্পিয়ন এবং ১৮ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব। অপরদিকে এবারের টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিন ও জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাব রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করলো।বাংলা অক্ষর

সিটির এলমহার্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত রোববার বিকেলে পরিচয় ফুটবল র্টুামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্রঙ্কস ইউনাইটেড সহজেই ২-০ গোলে জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার দ্বিতীয় অর্ধ্বে গোল দুটি হয়। এরমধ্যে একটি গোল ছিলো পেনাল্টি থেকে।

তবে খেলাটি ছিলো উত্তেজনায় পূর্ণ আর উপভোগ্য।খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কনসাল জেনারেল শামীম আহমেদ, পরিচয় লীগ ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর এবং টাইটেল স্পন্সর সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ লীগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল সহ সংশ্লিষ্টদের হাতে পুরষ্কার/ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পোর্ট কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার কার্যকরী পরিষদের কর্মকর্তারা  উপস্হীত ছিলেন  সহ সভাপতি- আব্দুল হাসিম হাসনু,  সহ সাধারণ সম্পাদক- এস ইসলাম আরিফ, কোষাধ্যক্ষ- ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক- সাইকুল ইসলাম, প্রচার সম্পাদক- তৈয়বুর রহমান টনি। কার্যকরী পরিষদ সদস্য- ফখরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ এনায়েত , মফিজুল ইসলাম রুমি, আবু তাহের আসাদ, আব্দুল কাদির লিপু, মোহাম্মদ রশিদ রানা, জে মোল্লা সানি, মোহাম্মদ জাফর আহমদ, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান ও নিজাম। আরও উপস্হীত ছিলেন উপদেষ্টা মন্জুর আহমেদ চৌধুরী, কামাল আহমেদ, ছদরুন নূর, শামছুল আবেদিন, আতাউর রহমান সেলিম, জুলফিকার আলী, আজম চৌধুরী, হাজী এনাম, ও প্রমূখ। ফাইনাল খেলা শুরুর আগে কনসাল জেনালের ও অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন। এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু,জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সভাপতি বদরুল হোসেন খান ছাড়াও স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টাবৃন্দ সহ সাবেক ও বর্তমান কর্মকর্তারা মাঠে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পোর্টস কাউন্সিল আয়োজিত এবারের পরিচয় ফুটবল লীগের শীর্ষ চার দল নিয়ে অনুষ্ঠিত হয় পরিচয় টুর্নামেন্ট। বিগত তিন বছর ধরে অর্থাৎ ২০১৪ সাল থেকে লীগের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবারের লীগে নিউইয়র্কসহ ট্রাইষ্টেটের ৯টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে- মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, ব্রঙ্কস ওয়ারিয়র, ওজনপাক।


বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV