আগামী সপ্তাহ থেকে বাংলা পত্রিকা ফ্রি : সোমবারের পরিবর্তে শুক্রবার প্রকাশের সিদ্ধান্ত
নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে দীর্ঘ ২০ বছর ধরে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা আগামী সপ্তাহ থেকে ফ্রি হচ্ছে। বাংলা পত্রিকার ২০তম বর্ষপূতি সংখ্যা অর্থাৎ ২১ বর্ষে পদার্পণ সংখ্যা থেকেই পত্রিকাটি বাজারে ফ্রি পাওয়া যাবে। নিউইয়র্কে বাংলা মিডিয়ার বাস্তবতা আর পাঠকদের চাহিদার কথা বিবেচনা করেই বাংলা পত্রিকা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। খবর ইউএনএ’র।
বাংলা পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, পত্রিকাটি ফ্রি হলেও এর কলেবরে কোন কমতি থাকবে না বরং নতুন আঙ্গীকে, নতুন সাজে বাংলা পত্রিকা সাজানো হবে। সেই সাথে বিজ্ঞাপনদাতাদের জন্য থাকবে বিশেষ ছাড়। পাশাপাশি বিপুল সংখ্যক পাঠকদের হাতে পৌছানোর জন্য বাংলা পত্রিকা সোমবারের পরিবর্তে সপ্তাহের প্রতি শুক্রবার প্রকাশের জন্য সক্রিয় চিন্তা-ভাবনা রয়েছে। বাংলা পত্রিকা ফ্রি হলেও নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী মালিকানাধীন উল্লেখযোগ্য গ্রোসারী স্টোর ও রেষ্টুরেন্ট ছাড়াও বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে পাওয়া যাবে। বাংলা পত্রিকার মূল্য ছিলো এক ডলার।
উল্লেখ্য, নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রায় দুই ডজন বাংলা প্রিন্ট মিডিয়ার মধ্যে শুধুমাত্র সাপ্তাহিক ঠিকানা’ই পেইড পত্রিকা হিসেবে প্রকাশিত হবে।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো