Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রবাসীদের দাবীর প্রেক্ষিতে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ সংবর্ধনা দেয়ার জোর প্রস্তুতি

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: September 20, 2016 | 1:07 AM

ওয়াশিংটন: বৃহত্তর ওয়াশিংটন প্রবাসীদের জোর দাবীর পরিপ্রেক্ষিতে অবশেষে ওয়াশিংটনে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ সংবর্ধনা দেয়ার জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান। সোমবার সন্ধ্যায় মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান জানান, ২০০৮ সালের পর এই প্রথম জননেত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে আসছেন। ওয়াশিংটনবাসী জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে আসছেন এই খবর প্রকাশ হবার পরপরই নেত্রীর কাছে ওয়াশিংটনবাসীর এই দাবী জানানো হয়েছে। নেত্রীর এখনো পূর্নাঙ্গ সম্মতি না পেলেও আমরা এখন প্রায় নিশ্চিত ওয়াশিংটনবাসীর দাবীর প্রতি সম্মান জানিয়ে নেত্রী ওয়াশিংটনবাসীর সাথে দেখা করবেন। এই লক্ষ্যে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ ওয়াশিংটনে নেত্রীর গণ সংবর্ধনা আয়োজনে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মাহমুদুন নবী বাকী বলেন, ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাপ্রদানের সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহন করছি। এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শিখর সাইফুজ্জামান সহ সবার সাথে আলাপ আলোচনা হয়েছে। এছাড়া মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদও এ নিয়ে কাজ করছেন। আশা করছি আগামী শুক্রবার বা শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণ সংবর্ধনা ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল জানান, আমরা এখন অনেকটাই নিশ্চিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণ সর্ম্বধনা ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ অন্যান্য সহযোগী সংগঠনের সাথে আলাপ আলোচনা শুরু করেছে। ইতিমধ্যেই সংবর্ধনা সভার স্থান নির্ধারনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যেই ওয়াশিংটনে নেত্রীর গণ সংবর্ধনার স্থান ও সময়সুচী ঘোষনা করা হবে।

উল্লেখ্য, সামরিক সরকারের নিয়ন্ত্রনাধীন তত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে এসেছিলেন। দীর্ঘ প্রায় ৮ বছরের ও বেশি সময় পর আগামী ২২ আগষ্ট বৃহষ্পতিবার ওয়াশিংটনে আবারো আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তিনি প্রায় তিনদিনেরও বেশি সময় অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে আসার খবরে পুরো ওয়াশিংটনবাসীর পক্ষ থেকে দাবী উঠেছে ওয়াশিংটনে নেত্রীর গণ সর্ম্বধনা সভার আয়োজন করার। এ ব্যাপারে প্রথম দিকে নেত্রীর সম্মতি পাওয়া না গেলেও এখন আমরা প্রায় নববই ভাগ নিশ্চিত আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার বা ২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ওয়াশিংটেন জননেত্রী শেখ হাসিনার গণ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV