Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতিসংঘের সামনে আ’লীগ ও বিএনপির পরস্পর বিরোধী সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: September 22, 2016 | 1:59 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সতর্ক প্রহরার মধ্যে একশত গজের ব্যবধানে পরস্পর বিরোধী কর্মসূচি পালন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র বিএনপি। ২১ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে বিএনপির উদ্যোগে বিক্ষোভ এবং ঐ ভাষণের সমর্থনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে ৭টা ৫৮ মিনিট পর্যন্ত। এর ঘন্টাখানেক আগেই বিএনপির বিক্ষোভ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ হয় বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই। তবে, বিএনপির বিক্ষোভ থেকে আওয়ামী লীগের বিক্ষোভে পচা ডিম ছুড়ে মারার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।bnpusa_bnp_pic

যুক্তরাষ্ট্র বিএনপির কোন কমিটি না থাকায় বিবদমান গ্র্রুপগুলো পৃথক পৃথক ব্যানার ব্যবহার করলেও শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া স্লোগানে সকলেই ঐক্য দেখিয়েছেন। তাদের স্লোগান ছিল, ‘এই মুহূর্তে দরকার-তত্বাবধায়ক সরকার’, ‘হঠাও হাসিনা বাঁচাও দেশ-খালেদা জিয়ার নির্দেশ’, ‘নো জাস্টিস-নো পিস’ ‘খালেদা-তারেক ভয় নাই-রাজপথ ছাড়ি নাই’ ‘জেল-জুলুম হুলিয়া নিতে হবে তুলিয়া’, ‘বিরোধীদলীয় নেতাকর্মীদের নিযার্তন বন্ধ কর’, ‘ডাউন ডাউন হাসিনা’, ‘গো ব্যাক হাসিনা’ ইত্যাদি। নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও কন্ঠশিল্পী বেবী নাজনীন, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, জসীম ভূইয়া, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, এম এ বাতিন, গোলাম ফারুক শাহীন, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাঈদুর রহমান, পারভেজ সাজ্জাদ, মতিউর রহমান লিটু, আলহাজ্ব আবু তাহের, সোহরাব হোসেন, খলকু রহমান, মোহাম্মদ সাদী মিন্টু, আজাদ বাকির, নাসিম আহমেদ, জাফর তালুকদার, গোলাম হোসেন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জনি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন প্রমুখ। বিনএনপির এ কর্মসূচিতে ওয়াশিংটন ডিসি বিএনপির নেতা-কর্মীরাও এসেছিলেন পৃথক ব্যানার নিয়ে। ওয়াশিংটন বিএনপির সাধারণ সম্পাদক এ.জে.এম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক কামালের নেতৃতে বিক্ষোভ সমাবেশে আরো ছিলেন মোখলেছুর রহমান লিটন, তৈয়্যবুর রহমান, মনির হোসেন, মো: আল আমিন, সোহেল আহমেদ, রাসেল আহমেদ, কামাল পাশা, ফরহাদ আজিজ, জিন্নাত উল্লাহ, মো: আতিকুর রহমান, নূর মোহাম্মদ লিটন, জামাল উদ্দিন, আবুল কাসেম, সানা উল্লাহ, মিয়া হাসেম, কবির আজিজ, ইসমাঈল প্রধান, নাসির উদ্দিন, ফিরোজ আলম, হেলাল আহমেদ, জীবন চৌধুরী, মনির হোসেন, রেজাউল করীম প্রমুখ।bnp-demo

এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলার ধারাবিবরনী উপস্থাপন করার পাশাপাশি বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। ‘বিএনপির দুই গুণ-লুটপাট আর খুন’, ‘যেখানে বিএনপি-সেখানেই প্রতিরোধ’ ইত্যাদি স্লোগান দেয়া হয়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাবেক এমপি মনিরুল ইসলাম, আকতার হোসেন, এম এ সালাম, এম এ জলিল, আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, মাহবুবুর রহমান টুকু, মমতাজ শাহানাজ, মোর্শেদা জামান, আশরাফুজ্জামান, খোরশেদ খন্দকার, মিসেস আজাদ, তৈয়বুর রহমান টনি প্রমুখ। এ কর্মসূচিতে বস্টন থেকেও এসেছিলেন নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী এবং সেক্রেটারি ইউসুফ ইকবাল। ওয়াশিংটন মেট্র আওয়ামী লীগের সভাপতি সাদেক খান এবং সেক্রেটারি মাহমুদুন্নবী বাকির নেতৃত্বে একদল নেতা-কর্মী অংশ নেন এই শান্তি সমাবেশে।al-demo

এক শত গজের ব্যবধানে পুলিশের বেষ্টনীর মধ্যে পরস্পর বিরোধী এ কর্মসূচি থেকে আক্রমণাত্মক বক্তব্যও প্রদান করা হয়। প্রসঙ্গত: উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রোববার কানাডা থেকে নিউইয়র্কে আসার সময় এয়ারপোর্টে বিএনপির কেউ ছিল না। একারণে আওয়ামী লীগ ধারনা করেছিল যে, জাতিসংঘের সামনেও বিএনপির কোন কর্মসূচি হবে না। কিন্তু বাস্তবে বেশ কয়েকশত নেতা-কর্মীর সমাগম ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV