প্রধানমন্ত্রীর সফর সঙ্গী বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সম্মানে নিউইয়র্কে নৈশভোজ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলার কৃতি সন্তান এস এম জাকির হোসাইনের সম্মানে নিউইয়র্কে এক নৈশভোজের আয়োজন করা হয়। ‘মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের’ উদ্যেগে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার এ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন। বিপুল সংখ্যাক প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হয়।
নৈশ ভোজের পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদ, ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এবং মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এস এম জাকির হোসাইন সবাইকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় শরীক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা কাজী কয়েছ, শাহীন আজমল, শাখাওয়াত আলী, সুহান আহমদ টুটুল, মোসাহিদুর রহমান, তজম্মুল হোসেন, আব্দুল মুক্তাদির তোফায়েল, মুজিবুর রহমান মুজিব, সৈয়দ সাদিক আহমদ, সৈয়দ মতিউর রহমান সিমু, সৈয়দ রুহুল করিম কটি, সৈয়দ মামুন, পারভেজ আহমেদ, জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, মোহন ইসলাম, ময়নুল ইসলাম, এনায়েত হোসেন জালাল, বদরুল ইসলাম মিন্টু, আম্বিয়া মিয়া, মজনু মিয়া, আজাদুর রহমান, সায়েম হোসেন বাবু, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, পঙ্কজ তালুকদার, বিদ্যুৎ দেব, সৈয়দ সিদ্দিকুর হাসান, সাইফুল ইসলাম রহিম, আব্দুল মোসাব্বির, মো: ময়েজউদ্দিন, মাউনুর রহমান সুয়েব, আব্দুল মতিন, ময়নুজ্জামান চৌধুরী, নজরুল রহমান, মহিউদ্দিন, আজাদুর রহমান, মিজানুর রহমান তরফদার হেলাল, আহাদ আহমেদসহ সাবেক ও বর্তমান আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ জিলু।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ