নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উৎসব মুখর বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের আয়োজনে মৌলভীবাজার জেলাবাসীর বার্ষিক বনভোজন উৎসব মুখর পরিবেশে গত ১৮ই সেপ্টেম্বর রোববার এস্টেরিয়া পার্কে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় বসবাসকারী মৌলভীবাজার প্রবাসী নানা বয়সী মানুষের উপস্থিতিতে এস্টোরিয়ার বিশাল পার্ক হয়ে ওঠে উৎসবমুখর। বিপুল সংখ্যক মৌলভীবাজার জেলাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ বনভোজন মৌলভীবাজারবাসীর মিলনমেলায় পরিণত হয়।
বনভোজনে দিনব্যাপি নানা কর্মসুচীর মধ্যে ছিল, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলার কৃতি সন্তান এসএম জাকির হোসাইন, সাবেক জাতীয় সংসদ সদস্য এমএম শাহিন এবং লে. কর্নেল শাহ আলম চৌধুরী (মির্জা)।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইনকের আহ¦ায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব ইমরান হোসেন, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ যোবায়ের আলী এবং সদস্য সচীব সৈয়দ মামুন সকল অতিথি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ