নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের নতুন মেম্বারদের ওরিয়েনটেশন সম্পন্ন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের নতুন মেম্বারদের ওরিয়েনটেশন প্রোগ্রাম ২০১৬ সম্পন্ন হয়েছে। ব্রঙ্কসের লেহম্যান কলেজে গত ১৯ সেপ্টেম্বর এই ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়।
ব্রঙ্কস বোরো অফিসের ডেপুটি প্রেসিডেন্ট এরিলিয়াগ্রীন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র।
প্রধান অতিথির বক্তব্যে তিনি কসমোপলিটান এই নিউইয়র্ক শহরের উন্নয়নে নতুন কমিউনিটি মেম্বারদের সিটি প্লানিং, বাজেট এবং ঈড়হভষরপঃং ড়ভ ওহঃবৎবংঃ সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিদের্শনা প্রদান করেন। নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রতিনিধি মি. জি. এলভিন সিটির উন্নয়নে নতুন মেম্বারদের কমিউনিটির সাথে সুখে দু:খে নতুন বোর্ড মেম্বারদের একনিষ্ঠ হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়া ও অন্যদের মধ্যে সিটির বাজেট বিষয়ক প্রতিনিধি লিষ্টার সেংগেল, সিটি প্লানিং জোনের জেমস মীর এলিয়া, শিক্ষা এর ট্রেনিং বিষয়ক ডিরেক্টর আলোকজান্ডার কিপ্ এবং ডিরেক্টর থমাস লোকানিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর নতুন বোর্ড মেম্বার হিসাবে উক্ত ওরিয়েনটেশনে অংশ গ্রহন করেন।
নৈশ ভোজের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো