Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

তিন দিনের সফরে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: September 23, 2016 | 7:36 AM

ওয়াশিংটন: তিন দিনের সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ সেেপ্টম্বর গহ্যৃায় তিনি ওয়াশিংটনে এসে পৌঁছেন এবং এসেই সরাসরি তিনি তার ছেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের বাসভবনে চলে যান। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ তারিখ রোববার পর্যন্ত অবস্থান করবেন। ২৫ সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরেট্স এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি’র ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করবেন বলে কথা রয়েছে। তবে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর অবস্থান দীর্ঘ হতে পারে বলে সর্বশেষ খবরে জানা যায়।

আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় তার মায়ের এই জন্মদিন ওয়াশিংটনে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন। সন্তানের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার পর্যন্ত ওয়াশিংটনে অবস্থান করতে পারেন বলে সর্বশেষ খবরে জানা যায়। পুত্র সজিব ওয়াজেদ জয়ের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার ওয়াশিংটনে থাকার চুড়ান্ত সিদ্ধান্ত হলে ওয়াশিংটনে জন্মদিন পালন শেষে আগামী ২৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসির ডালাস আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে পৌঁছার পরপরই মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ, মেরিল্য্ন্ডা ষ্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাথে তার হোটেল কক্ষে সাক্ষাত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ওয়াশিংটনে একটি সার্বজনী গণ সর্ম্বধনা আয়োজনের দাবী জানান। তারা বলে, ২০০৮ সালের পর থেকে ওয়াশিংটসবাসী জননেত্রী শেখ হাসিনাকে আর দেখেনি। ওয়াশিংটনবাসী নেত্রীকে এক নজর দেখার জন্য উন্মুখ হয়ে আছে। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান দীর্ঘ হলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ এই ব্যাপারে প্রধামন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV