Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আগামী দুই তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কমিটি গঠনের ব্যাপারে আগ্রহী নন প্রধানমন্ত্রী : ওয়াশিংটনে ড. সিদ্দিক

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: September 24, 2016 | 1:46 PM

ওয়াশিংটন: শিঘ্রই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফর উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান স্বস্ত্রীক ২৩ সেপ্টেম্বর শুক্রবার ওয়াশিংটনে এসে পৌঁছেন এবং আগামী ২৯ তারিখ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই অবস্থান করবেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ন হয়ে যাওয়া সংক্রান্ত এ প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিুকর রহামান বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ন হয়েছে অনেক আগইে। জননেত্রী শেখ হাসিনাকে বলেছিলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কমিটি গঠন করার জন্য। কিন্তু তিনি তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, নুতন কমিটি গঠনের এখন কোন প্রয়োজন নেই। সময় হলেই করব।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি বলেন, যেহেতু নেত্রী আগামী দুই তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নুতন কোন কমিটি গঠনের ব্যাপারে আগ্রহী নয় সেহেতু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আগামী দুই এক মাসের মধ্যেই ঢেলে সাজানো হবে। কমিটির আকার বৃদ্ধি করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে অনেক শুন্যপদ রয়েছে। ওয়াশিংটন সহ বিভিন্ন স্টেট থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে আরো অর্ন্তভুক্ত করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে শক্তিশালী করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV