ওয়াশিংটনে শপিং মলে হত্যার ঘটনায় সন্দেহভাজন আটক
ওয়াশিংটন : ওয়াশিংটনে শপিং মলে গুলি করে পাঁচজন হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার ওক হারবার শহর থেকে তাকে আটক করা হয়। তার নাম আরকান সিটিন। বয়স ২০ বছর। তিনি ওক হারবারের বাসিন্দা। ওয়াশিংটন অঙ্গরাজ্য টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস এ খবর নিশ্চিত করেন।
এর আগে সিয়াটলের টেলিভিশন স্টেশন কেওএমও ওই শপিং মলের এক বিক্রেতার বরাত দিয়ে জানিয়েছিল, সন্দেহভাজন ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর। পরে স্থানীয় এক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবকের পরিচয় জানিয়ে বলা হয়েছিল, সিটিন ঘটনায় নিহত এক তরুণীর সাবেক প্রেমিক। তবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ওয়াশিংটন অঙ্গরাজ্য পুলিশের কর্মকর্তারা ট্যুইটারে দেয়া এক বার্তায় জানিয়েছেন, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে কর্তৃপক্ষ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে।
শুক্রবার রাতে ওই ঘটনার পর বন্দুকধারী শপিং মল থেকে পালিয়ে গিয়েছিল বলে দাবি কর্তৃপক্ষের। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বার্লিংটনের ক্যাসকেড মলে গুলিবর্ষণে চার নারী ও এক পুরুষকে হত্যার জন্য গ্রেফতাকৃত সন্দেহভাজনই দায়ী বলে ধারণা করা হচ্ছে।
সার্জেন্ট মার্ক ফ্রান্সিস জানিয়েছিলেন, মলের ম্যাকি’র স্টোর নামে একটি দোকানে ঢুকে হামলাকারী চার নারীকে গুলি করে হত্যা করে। গুরুতর আহত অপর একজন পরে হাসপাতালে মারা যান।
পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ করেছিল। ওই ব্যক্তিকে একটি রাইফেল হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। তবে বিপণি বিতানে হেঁটে প্রবেশ করার সময় তার হাতে কোনো রাইফেল দেখা যায়নি, কিন্তু পরে গোয়েন্দা ক্যামেরায় তাকে রাইফেলসহ দেখা যায় বলে শনিবার জানিয়েছেন মাউন্ট ভেরনন পুলিশ বিভাগের লেফটেন্যান্ট ক্রিস ক্যামোক।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ