নিউইয়র্কে ‘ছোটদের শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
নিইউয়র্ক: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম রচিত ‘ছোটদের শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে নিউইয়র্কে। এ উপলক্ষে শনিবার রাতে জেকসন হাইটের ‘খামার বাড়িতে’ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি ড. এম কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বইটির লেখক নজরুল ইসলাম এবং মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও লেখক বেলাল বেগ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বাদশা, সাংবাদিক নাসিমুন আরা নিনি ও কৃষিবিদ ড. প্রদীপ রঞ্জন কর। অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনাকে শিশুবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে বলেন, তাঁর সরকার ভবিষ্যত প্রজন্মের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বক্তারা লেখককে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি শেখ হাসিনার ওপর লিখিত একটি সময়োপযোগী বই।
তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা সম্পর্কে জানা ও অনুপ্রেরণা লাভে এই বইটি অবশ্যই নতুন প্রজন্মের জন্য অনেক সহায়ক হবে।বক্তারা প্রবাসী বাংলাদেশী ছেলেমেয়েরা যাতে সহজেই এই বইটি পড়তে পারে সেজন্য বইটিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য লেখকের প্রতি আহ্বান জানান। বত্রিশ পৃষ্ঠার এই বইটিতে শেখ হাসিনার জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। এতে দুর্লভ কিছু ছবিও স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী