নিউইয়র্কে স্পেশালাইজড্ স্কুলে ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ অক্টোবর : ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের নিয়ে মামুন’স টিউটোরিয়ালে পেরেন্ট-টিচার কনফারেন্স
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি পরীক্ষার চ’ড়ান্ত প্রস্তুতি বিষয় নিয়ে প্রবাসের স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে পেরেন্ট-টিচার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মামুন’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস ও ব্রঙ্কস শাখায় গত শনি ও রোববার স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষার চ’ড়ান্ত প্রস্তুতি বিষয়ে এ পেরেন্ট-টিচার কনফারেন্সের আয়োজন করা হয়। নিউইয়র্কে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন এবং শিক্ষকতায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন মি. স্কট। কনফারেন্সে ভর্তি পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। কনফারেন্সে মামুন’স টিউটোরিয়ালের ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শেখ আল মামুন এবং মি. স্কট।
কনফারেন্সে জানান হয়, প্রতি বছর সিটির ৮টি স্পেশালাইজড্ হাই স্কুলে ভর্তির জন্য প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মাত্র ৫ হাজার ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পায়।
কনফারেন্সে হাই স্কুল ম্যাথ টিচার প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর সিটির বিভিন্ন স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তার প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ইতোমধ্যে অগনিত ছাত্রছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে।
কনফারেন্সে জানান হয়, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নিতে হলে অবশ্যই ভালো স্কোর থাকতে হয়। চলতি শিক্ষা বর্ষে প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে ভালো স্কোর করতে পারে এজন্যই এ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। স্পেশালাইজড্ স্কুলে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের জন্য সব ধরণের গাইডলাইন দেয়া হয়েছে। স্পেশালাইজড্ হাই স্কুল সিলেকশন বিষয়ে নির্দেশনা দেয়া হয়। ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্ক, প্রস্তুতিমূলক টেস্টের ওপর গুরুত্ব দেয়া হয়।
শেখ আল মামুন জানান, টিউটোরিয়ালে সকল ক্ষেত্রেই আমরা সর্বাধিক প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সার্বিক বিষয়ে সহায়তার পাশাপাশি নিবিড় নিরীক্ষাধর্মী প্রস্তুতিমূলক কোর্স নিয়ে থাকি। তিনি বলেন, শিক্ষার্থীর কাঙ্খিত সাফল্য নিশ্চিত কল্পে শিক্ষার্থীদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তাদের দুর্বলতা ও সেরা অংশটুকু চিহ্নিত করে সে আলোকে তাদের গড়ে তোলার প্রচেষ্টা চালানো হয়। এ ব্যাপারে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও কার্যকর ভ’মিকা রাখতে হবে। সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় মামুন’স টিউটোরিয়াল থেকে এবার আরও বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী স্পেশালইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন শেখ আল মামুন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ