Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা দিয়েছে জামালপুর সমিতি

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: September 27, 2016 | 6:17 AM

নিউইয়র্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা মোঃ মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা দিয়েছেন নিউইয়র্ক প্রবাসী জামালপুরবাসীরা। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাদেশী অধ্যুষিত স্টার্লিং এভিনিউর মামুন টিউটোরিয়াল হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক। মোঃ আশরাফ হোসনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম কমিশনার। বক্তব্য রাখেন, কার্যনির্বাহী সদস্য মোঃ নাজমুল হক, সাবেক সাধারন সম্পাদক আবু হায়াত মোস্তফা হেলাল, সাধারন সম্পাদক আলমীগর খান, হেলাল খান, কোষধ্যাক্ষ জহুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল মান্নান, শফিকুল ইসলাম,  আপ্যায়ন সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাবেক এপিএস মোঃ মাসুদ।

সভায় বক্তারা বলেন, জামালপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সৎ, নীতিবান এবং পরিশ্রমী মানুষ। দল যখন ক্ষমতায় ছিলো তখন তিনি ক্ষমতার দাপট দেখাননি। সরকারি কাজেও তিনি কোন প্রভাব বিস্তার করার চেষ্টা করেননি। এমনটি কোন অন্যায় জোর করে চাপিয়ে দেননি। এজন্য তিনি জামালপুরের মানুষের কাছে ক্লিন ইমেজ বলে খ্যাত। বক্তারা বলেন, তিনি এই নীতি ও আদর্শে অটল থেকে জামালপুর এবং দেশের জন্য বিশেষ অবদান রাখবেন।
সভায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার খন্দকার আবু মুরাদ, নির্বাচন কমিশনার বেলাল আহমেদসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV