Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নতুনরূপে ফেসবুক প্রোফাইল:ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখা যাবে,থাকছে সহজেই ছবি দেখার সুবিধা

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: December 6, 2010 | 6:22 PM

ইউএসএনিউজ ডেস্ক: সহজেই ছবি দেখার সুবিধা চালু করা হয়েছে ফেসবুকে। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল অপশন নতুন করে সাজানো হচ্ছে।সাইটটির নতুন ডিজাইনে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখা যাবে। আজ নতুন ডিজাইনটি উদ্বোধন করেন ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।মার্ক জুকারবার্গ জানান, ব্যবহারকারীরা সাধারণত বন্ধুদের ছবিগুলো দেখতে পছন্দ করেন। এজন্য সহজেই ছবি দেখার সুবিধা চালু করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ট্যাগ হওয়া ছবিগুলো প্রথমে দেখানো হবে। একই সঙ্গে জীবনবৃত্তান্ত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বৃত্তান্ত, চাকরির বিস্তারিত, রিলেশনশিপ স্ট্যাটাস এবং প্রাথমিক ঠিকানাগুলো প্রোফাইলের ওপর দেখানো হবে। বেশকিছু বন্ধুকে ‘ফিচারড’ হিসেবেও নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।ফেসবুকের ডেভেলপিং বিভাগের প্রকৌশলী জোশ ওয়াইজম্যান জানান, নতুন ডিজাইনটি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। আগামী বছরের প্রথম দিকেই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। নতুন ফেসবুক প্রোফাইল সিস্টেম চালু করার এ সংবাদ সম্মেলনে ফেসবুক নিয়ে তৈরি করা সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সম্পর্কেও মতামত ব্যক্ত করেন জুকারবার্গ। তিনি সিনেমার কাহিনীর সম্পূর্ণ সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তথ্য পাচার সম্পর্কে তিনি জানান, ফেসবুক কখনোই তথ্য পাচার করে না, ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপিল্গকেশনকে তথ্য দেখার সুবিধা দেওয়ায় মাঝে মধ্যে তথ্য পাচারের ঘটনা ঘটে বলে জানান জুকারবার্গ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ