Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিতর্ক পরবর্তী সিএনএনের জরিপে বিজয়ী হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 27, 2016 | 11:52 AM

বিতর্ক পরবর্তী জনমত জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। তাকে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রের শতকরা ৬২ ভাগ ভোটার। অন্যদিকে শতকরা ২৭ ভাগ ভোটার বলেছেন, বিতর্কে রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প ভাল করেছেন। সিএনএন/ওআরসি পোল পরিচালিত জরিপে এমনটা উঠে এসেছে। সিএনএন পোলিং ডাইরেক্টর জেনিফার আগেইস্তার লেখা প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে এমন ব্যবধানে চার বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে গিয়েছিলেন রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি। হফস্ট্রা ইউনিভার্সিটিতে নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার রাত ৯টায় শুরু হয় ওই বিতর্ক। শেষ হয় সাড়ে নয়টার সামান্য পরে। এরপরই যেসব ভোটার ওই বিতর্ক দেখেছেন তাদের কাছ থেকে ভোট নেয়া হয়। এরই ভিত্তিতে ওই জরিপ রেজাল্ট প্রকাশ করা হয়েছে। যেসব ভোটার হিলারিকে সমর্থন করেছেন তারা বলেছেন, ট্রাম্পের চেয়ে দৃষ্টিভঙ্গি অধিক পরিষ্কারভাবে তুলে ধরেছেন হিলারি ক্লিনটন। হিলারিকে কার্যকর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছেন শতকরা ৫৭ ভাগ ভোটার। ট্রাম্পের পাল্লায় এর ভাগ পড়েছে শতকরা ৩৫ ভাগ। শক্তিশালী নেতা হিসেবে হিলারিকে সমর্থন দিয়েছেন শতকরা ৫৬ ভাগ ভোটার। ট্রাম্পকে ভোট দিয়েছেন শতকরা ৩৯ ভাগ মানুষ। কোন প্রার্থী বেশি আন্তরিক বা সিনসিয়ার, যথার্থ এমন প্রশ্নের জবাবে শতকরা ৫৩ ভাগ সমর্থন দিয়েছেন হিলারিকে। শতকরা ৪০ ভাগ সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। তবে বিতার্কিক হিসেবে হিলারিকে টপকে গেছেন ট্রাম্প। তাকে এক্ষেত্রে সমর্থন দিয়েছেন শতকরা ৫৬ ভাগ ভোটার। হিলারিকে সমর্থন দিয়েছেন শতকরা ৩৩ ভাগ। নিরপেক্ষ ভোটারদের শতকর ৫৪ ভাগ সমর্থন দিয়েছেন হিলারিকে। ট্রাম্পকে শতকরা ৩৩ ভাগ।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV