ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় রসনা চাইনিজ অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টের উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় রসনা চাইনিজ অ্যান্ড কাবাব নামে একটি রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশন ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে গত ২৬ সেপ্টেম্বর সোমবার ২১৪৬ স্টারলিং এভিনিউর রসনা চাইনিজ অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
প্রবাসের বিশিষ্ট রিয়েলস্টেট ব্যবসায়ী ও মাল্টিসার্ভিস প্রোভাইডার মূলধারার রাজনৈতিক সংগঠক, মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, ব্যবসায়ী জাহিদ আল মামুন ও রিন্টু মোল্লাহ্ রসনা চাইনিজ অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টটি যৌথ মালিকানায় পরিচালনা করছেন।
মিলাদ মাহফিলের মাধ্যমে রেষ্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। রসনা চাইনিজ অ্যান্ড কাবাবের অন্যতম কর্ণধার মো. সোলায়মান আলীর সভাপতিত্বে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। দোয়া মুনাজাতে রসনা চাইনিজ অ্যান্ড কাবাবের ব্যবসায় সফলতাসহ কমিউনিটি, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার ও মূলধারার হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন, স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, প্যাকসানের কর্ণধার বখতিয়ার রহমান খোকন, সোনালী এক্সচেঞ্জ ব্রঙ্কস শাখার ম্যানেজার মজিবুর রহমান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জে খান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর সভাপতি এন ইসলাম মামুন, কমিউিনিটি এক্টিভিস্ট অলিউর রহমান, তুষার, মোরশেদসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান রসনা চাইনিজ অ্যান্ড কাবাবের কর্ণধার মো: সোলায়মান আলী, জাহিদ আল মামুন ও রিন্টু মোল্লাহ্।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মো: সোলায়মান আলী বলেন, ব্রঙ্কসে বাঙালিসহ অন্যান্য কমিউনিটিকে স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশনের লক্ষ্যে বাঙালী অধ্যুষিত এই এলাকায় আধুনিক রুচিশীল রেষ্টুরেন্ট রসনা চাইনিজ অ্যান্ড কাবাব প্রতিষ্ঠা করা হয়। বিশাল এ কমিউনিটির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল এখানকার রেষ্টুরেন্টগুলো। সে চাহিদার প্রতি লক্ষ্য রেখে কোন ব্যবসায়িক উদ্ধেশ্যে নয়, কমিউনিটিকে প্রকৃত সেবা প্রদানের উদ্দেশ্যেই রেষ্টুরেন্টটি প্রতিষ্ঠা করা হয়।

রসনা চাইনিজ অ্যান্ড কাবাবের অন্যতম কর্ণধার মো: সোলায়মান আলী বলেন, আমরা ক্রেতাদের সুলভ মূল্যে উন্নতমানের রুচিশীল খাবারের প্রতিশ্রুতি দিচ্ছি। জানান, তাদের রেষ্টুরেন্টটিতে বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা থাকছে। রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, তাদের আয়োজনে রয়েছে বাংলাদেশী খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানী, আফগান, আমেরিকান এবং চায়নিজ খাবারের বিপুল সমাহার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং বিয়ে, মিলাদ, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনে রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ করে এ প্রজন্মের ছেলে মেয়েদের খাবারের রুচির প্রতি লক্ষ্য রেখে রসনা চাইনিজ অ্যান্ড কাবাব তৈরী করছে নানা রুচিসম্মত আইটেম। আধুনিক রুচিশীল এ রেষ্টুরেন্টটিতে রয়েছে বিভিন্ন আইটেমের এপার্টাইজার, স্যুপ, বেঙ্গলী ব্রেড, মাছ, মাংশ, তরকারী, বিরানী, তন্দ্ররী, চাইনীজ স্পেশাল, চকোলেট ভ্যানিলা, স্ট্রবেরী কেক টেস্টি, মিষ্টান্ন, পানীয়সহ সুস্বাদু নানা ধরনের খাবার। অত্যন্ত দক্ষ সেফের পরিচালনায় সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে স্বল্প সময়ে খাবার পরিবেশনের প্রতিশ্রুতি রয়েছে মালিক পক্ষের। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সব ধরণের খাবার। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে চলছে বিশেষ সেল। কর্তৃপক্ষ জানান, রেষ্টুরেন্টটি প্রতিদিন সকাল ৮ টা থেকে মধ্য রাত পর্যন্ত খোলা থাকছে। রেষ্টুরেন্টে ফ্রি ডেলিভারী ও ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনের পর পরই প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক খাবারের জন্য ভিড় জমাতে শুরু করেন রেষ্টুরেন্টটিতে।
রসনা চাইনিজ অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টটির সাথে যোগাযোগ ফোন : ৭১৮-৯৭৫-১৯৯৯, Email : [email protected]
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ