Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আইসিডিডিআর,বি’র পাঁচ দশকের কাজের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব বান কি-মুন

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: September 28, 2016 | 7:34 AM

জাতিসংঘ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সংস্থাটির মহাসচিব বান কি-মুন মানুষের জীবন বাঁচাতে এবং বিশ্ব জনস্বাস্থ্য সমস্যার সমাধানে আইসিডিডিআর,বি’র পাঁচ দশকের অবদানের প্রশংসা করেছেন। গত ২৬শে সেপ্টেম্বর আইসিডিডিআর,বি’র মিডিয়া ম্যানেজার একেএম তারিফুল ইসলাম খান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিব তার বার্তায় বলেন, মানুষের জীবন বাঁচাতে এবং বিশ্ব জনস্বাস্থ্য সমস্যার সমাধানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের পাঁচ দশকের বেশি সময়ের কাজের আমি প্রশংসা করি। সেন্টারটি উল্লেখযোগ্য ভাবে বাংলাদেশে এবং এর বাইরে নবজাতক, শিশু ও মাতৃমৃত্যু কমাতে সাহায্য করেছে। আপনারা বিশ্বের দরিদ্র মানুষের উপযোগী পদক্ষেপ পরিকল্পনা করে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং কাউকে বাদ না দেয়ার অঙ্গীকারে সরাসরি অবদান রেখেছেন। আমি, প্রতিটি নারী প্রতিটি শিশু (ঊাবৎু ডড়সবহ ঊাবৎু ঈযরষফ) কর্মসূচির প্রতি আপনাদের অঙ্গীকারে বিশেষভাবে কৃতজ্ঞ। শিশু-কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্য ও কল্যাণের উন্নতিবর্ধন তাদের অপার সম্ভাবনার উন্মোচন করবে এবং ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে প্রেরণা যোগাবে। আমি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আপনাদের সর্বাত্মক সহযোগিতার উপর নির্ভরশীল। একত্রে আমরা সবার জন্য আরো অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারবো। আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি. ক্লেমেন্স মহাসচিবের বার্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, জাতিসংঘের মহাসচিবের ইতিবাচক এবং সহায়ক এই বার্তা পেয়ে আমরা কৃতজ্ঞ এবং সম্মানিত। বাংলাদেশ এবং আন্তর্জাতিক সমপ্রদায়কে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে উদ্ভাবনী সমাধান এবং বিজ্ঞানভিত্তিক তথ্যপ্রমাণ তৈরিতে আইসিডিডিআর,বি’ অঙ্গীকারবদ্ধ।  এর আগে ২০১১ সালে বান কি-মুন আইসিডিডিআর,বি’ সফর করেছিলেন এবং এর কর্মকাণ্ড সমপর্কে অবগত হয়েছিলেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV