Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউজার্সিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত শতাধিক

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: September 30, 2016 | 7:19 AM

নিউজার্সি : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়। তবে প্রাথমিকভাবে এ দুর্ঘটনা কারণ জানা যায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, গতকাল সকালে নিউজার্সি ট্রানজিটের একটি ট্রেন হবকেন স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। ওই সময় ট্রেনে বহু যাত্রী ছিলেন। চিকিৎসকদের বরাত দিয়ে দেশটির টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিউজার্সি ট্রানজিট এর মুখপাত্র জেনিফার নেলসন সাংবাদিকদের বলেন, ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছে, তাদের অনেকের আঘাত গুরুতর।

তবে তিনি কারও নিহত হওয়ার খবর দেননি। নিউজার্সি ট্রানজিটের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এখনও অনেক যাত্রী লাইনচ্যুত বগির মধ্যে আটকা পড়ে আছে। হাডসন নদীর পশ্চিম তীরে অবস্থিত ব্যস্ততম হবকেন ট্রেন স্টেশন থেকে প্রতিদিন প্রচুর মানুষ নিউজার্সি থেকে ম্যানহাটানের ভেতর দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে।

দুর্ঘটনার শিকার ট্রেনটির যাত্রী  লিন্ডা আলবেলি সাংবাদিকদের বলেন, “আমি মনে মনে বলছিলাম, হা ঈশ্বর! এটার গতিতো কমছে না। অন্যান্য দিন এটাতো এখানেই থামে।” “আমরা খুব দ্রুত যাচ্ছিলাম এবং সেই কারণেই ভয়ঙ্কর সংঘর্ষ হয়। যাত্রীরা পরষ্পরকে ট্রেন থেকে বের হতে এবং প্ল্যাটফর্মের উপর উঠতে সাহায্য করেছে।

প্ল্যাটফর্মে উঠার পর আমাদের আর যাওয়ার জায়গা ছিল না। কারণ স্টেশনের সিলিং ভেঙ্গে নিচে নেমে এসেছিল।” ট্রেনটিতে পাঁচ অথবা ছয়টি বগি ছিল বলে জানান আলবেলি। তিনি বলেন, “অনেক মানুষ আহত হয়েছে। তাদের চিকিৎসা প্রয়োজন। তবে অনেক যাত্রী সিকাউকাস জংশনে নেমে যাওয়ায় বগিগুলো ভিড়ঠাসা ছিল না।” এই দুর্ঘটনার পর নিউজার্সি ট্রানজিট কর্তৃপক্ষ টুইটারে জানায়, হবকেন স্টেশন হয়ে তাদের সব ট্রেনের যাতায়াত স্থগিত করা হয়েছে।

উদ্ধার কাজে অংশ নেওয়ার পাশাপাশি নিউজার্সি রাজ্য পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিউ জার্সির মুখপাত্র জেনিফার নেলসন বলেন, নিউ জার্সির হবোকেন স্টেশনের প্লাটফর্মে ট্রেনটি দুর্ঘটনার পতিত হয়ে বিধ্বস্ত হয়। এতে ট্রেনটি বিভিন্ন অংশ ভেঙে যায়। এখনো ধ্বংসাবশের নিচে আটকা পড়ে আছেন অনেকে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ইতোমধ্যে সেখানে ২০টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV