Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অজয় ঘোষ স্মরণানুষ্ঠানে নাট্যশিল্পীদের শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: September 30, 2016 | 5:37 PM

নিউইয়র্ক : ‘আমার কাজের মাঝে মাঝে, কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে…‘। কান্না ধারায় দোলায়িত গোলাম সারোয়ার হারুনের কন্ঠ। দু‘চোখে তার অশ্রু। আর গাইতে পারছিলেন না। কান্নাজড়িত কন্ঠেই কোনমতে গানটি শেষ করে অজয় ঘোষের ছবির দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, অজয় দা যেন ঠোঁটের কোনে হাসি দিয়ে আমাদের দিকে চেয়ে রয়েছেন, কত জীবন্ত, কত উচ্ছ্বল। ভাবতেই পারছি না তিনি আর আমাদের মধ্যে নেই, তিনি আর আমাদের মাঝে এসে স্বভাবসুলভ রসিকতায় মেতে উঠবেন না।
এমনই এক বিষাদবিধূর পরিবেশে নিউইয়র্কের নাট্যশিল্পীরা স্মরণ করলেন সদ্যপ্রয়াত নাট্যশিল্পী অজয় ঘোষকে। হৃদয় উজাড় করা ভালবাসা নিবেদন করলেন তাকে। পেশায় চিকিৎসক অজয় ঘোষ দীর্ঘ দুই মাসেরও বেশি সময় কোমায় থাকার পর গত ২১ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত রোববার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উডসাইডের সূত্র বিজ্ঞাপনী সংস্থা মিলনায়তনে আয়োজিত অজয় ঘোষের এই স্মরণানুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন প্রবীন নাট্যশিল্পী রেখা আহমেদ, প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, ‘আজকাল‘ সম্পাদক মনজুর আহমদ, নাট্য ব্যক্তিত্ব মুজিব বিন হক ও গার্গী মুখার্জী, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন জামালউদ্দিন হোসেন, নৃত্য শিল্পী এ্যানি ফেরদৌস, নাট্যশিল্পী শিতেস ধর, জুবায়ের হোসেন ও রিপন, আবৃত্তিশিল্পী আবীর আলমগীর ও গোপন সাহা এবং অজয় ঘোষের ঘনিষ্ঠজন নির্মল পাল। অনুষ্ঠানের শুরুতে অজয় ঘোষকে নিবেদিত কবিতা পাঠ করেন ইভান চৌধুরী। সঙ্গীতাংশে অংশ নেন শহীদ হাসান, স্বপ্না কাউসার, কান্তা আলমগীর ও গোলাম সারোয়ার হারুন। অজয় ঘোষের অভিনীত নাটকের দুটি চরিত্র অভিনয় করেন দেখান এজাজ আলম এবং মনি ও কাজল। অজয় ঘোষের অভিনীত কয়েকটি নাটকের দৃশ্য নিয়ে তৈরি একটি ভিডিও অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV