দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা’র বনভোজন
নিউইয়র্ক : সামাজিক সংগঠন সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক-এর ঈদ পূর্নমিলনী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে গত ২৫ শে সেপ্টেম্বর নিউইয়র্কের বিয়ার মাউন্টেন স্টেট পার্কে। নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট থেকে অনেকে এসে জড়ো হন পিকনিক স্থলে। দুপুর ১২ টায় পার্কের লেক ঘেষা প্যাভিলিয়ন ও পাশ্ববর্তী মাঠে অুনষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। এ পর্ব পরিচালনা করেন উপদেষ্টা মিসবাহ আহমদ। পর্যায়ক্রমে মহিলাদের বালিশ খেলা, মার্বেল দৌড়, বাচ্চাদের চকলেট দৌড়, বড়দের দৌড় সহ মোট ৯টি খেলা অনুষ্ঠিত হয। দুপুরের খাবারের পর অনুষ্ঠিত হয় মহিলাদের বেলুন ফোটানোর প্রতিযোগিতা।
দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরনী। এই পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল বারী মজনু এবং পরিচালনা করেন বনভোজন কমিটির আহ্বায়ক শাহেদ আহমদ এবং তাকে সহযোগিতা করেন সদস্য সচিব শামিম আহমদ। পিকনিকে উপস্থিত অতিথি বৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ছফিউর রহমান বাবলু। বনভোজনে উপস্থিত ছিলেন অতিথি ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য আখতারুজ্জামান ফয়ছল, সিলেট জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল, ফখরুল ইসলাম মাছুম, ইশতিয়াক আহমদ, প্রফেসর আব্দুল কাইয়ুম, আজমল আলী, মিছবাহ আহমদ, শাহিন ইবনে দেলওয়ার, মনছুর আহমদ চৌধুরী, সিরাজ উদ্দিন, কবি জালাল উদ্দিন রুমি, বেলাল চৌধুরী, ইলিয়াছ। এছাড়া ছিলেন সংগঠনের কর্মকর্তা মারুফ আহমদ, আল আমিনুক হক পান্না, ফয়ছল আহমদ, জাহাঙ্গীর আলম, শাহ কামাল, জামাল উদ্দিন, আব্দুল হাই হেলাল, সিতাব উদ্দিন, মছনুর রহমান, ডা: শারমিন মিছবাহ, কবির আহমদ, মামুন আহমদ, শামসুল ইসলাম রিপন, হুমায়ুন চৌধুরী, আলতাফুর রহমান, সাজিয়া রহমান, শওকত আহমদ, শাহ সেলিম, সেবুল আহমদ, সাইদ আবুল ফয়েজ বুরহান, মারুফ রশিদ, নোমান আহমদ প্রমুখ। বনভোজনে র্যাফল ড্র ১ম পুরুস্কার ৪৩ ইঞ্চি টিভি সহ সর্বমোট ১৪টি পুরস্কার প্রদান করা হয় এবং ৯টি খেলায় মোট ২৭টি পুরস্কার দেয়া হয়। খবর বিজ্ঞপ্তির।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ