জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
নিউইয়র্ক : প্রবাসের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক” এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৫শে সেপ্টেম্বর রোববার উডসাইডের কুইন্স প্যালেসে সম্পন্ন হয়। সিলেটবাসীর মনমুগ্ধকর এই মিলনমেলায় উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতা, রাজনীতিবীদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী এবং বাংলাদেশ থেকে আগত অতিথিরা এতে অংশ নেন। এ সময় বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতাদের মিলন মেলায় পরিনত হয়।
অনুষ্ঠানটি ৩টি পর্বে অনুষ্টিত হয়, অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান এতে নির্বাচন কমিশনার হেলিম উদ্দিন শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন, তাকে সহযোগীতা করেন সহকারী নির্বাচন কমিশনার পংকি মিয়া, সহকারী নির্বাচন কমিশনার কুবাত মিয়া। ২য় পর্বে ছিল অভিষেক অনুষ্টানে আগত অতিথিদের বক্তব্য, এতে সংগঠনের সভাপতি বদরুল খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল চৌধূরীর সঞ্চলনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ সদস্য সিলেট-৩ আসনের এমপি শফি আহমেদ চৌধূরী, বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর সাবেক সভাপতি আব্দুল বাছিত, সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সাবেক সভাপতি মোহাম্মদ এ কাইয়ুম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক ২০১৬-২০১৯ নির্বাচনের নির্বাচন কমিশনার হেলিম উদ্দিন, পংকিং মিয়া, কুবাদ মিয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড এর সদস্য মঈন চৌধূরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খান, এমসি কলেজ এলাইমনাই এসোসিয়েশন এর সভাপতি সুফিয়ান খান, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, জুনেদ এ খান, প্রাক্তন কোষাধ্যক্ষ মনজুর চৌধুরী জগলুল, নজমুল ইসলাম চৌধুরী, এইচ মতিন, মোহাম্মদ নাসির (এডভোকেট), শওকত চৌধুরী, ইয়ামিন রশীদ, হারুন চৌধূরী মাছুম, ইকবাল চৌধূরী, নূরুল আমিন, আব্দুল কাদির সাহিন, কাজী আজম খান, আবদুল হাই জিয়া, দেওয়ান শাহেদ চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, কাদির বক্ত, সাঈদুর রহমান সাঈদ, আহমেদ রুশদী বাবু, এম এ বাতেন, হেলিম উদ্দিন, কয়ছর আহমদ, লিটন আহমদ, জাকির হোসেন, নবগঠিত কার্যকরি পরিষদের সভাপতি হলেন বদরুল খান, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সহ সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল (সিলেট জেলা), সহ সভাপতি মোশারফ আলম (সুনামগঞ্জ জেলা) সহ সভাপতি মো:শফি উদ্দিন তালুদার (হবিগঞ্জ জেলা), সহ সভাপতি আলাউদ্দিন শাহ (মৌলভী বাজার জেলা) সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধূরী (শেফাজ), কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ, সাংগঠনিক ও সাদস্যিক সম্পাদক লোকমান হোসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক মাহবুব, ক্রীড়া সম্পাদক মো:বুরহান উদ্দিন, আইন ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জ্যোর্তিময় দত্ত নিশু, সমাজ কল্যান সম্পাদক মানিক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য বেলাল উদ্দিন (সিলেট), কার্যকরী সদস্য সৈয়দ লুকমান মিয়া (সুনামগজ্ঞ), কার্যকরী সদস্য সাব্বির হোসেন (হবিগঞ্জ), কার্যকরী সদস্য কয়ছর রশীদ (মৌলভী বাজার)। অনুষ্টান এর ৩য় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় লোকসংগীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ। মনমুগ্ধকর এই পরিবেশনা প্রবাসীরা উপভোগ করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ