বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ এর রুহের মাগফেরাত কামনায় নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া
নিউইয়র্ক : সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্রেগিডিয়ার জেনারেল (অবঃ) আসম হান্নান শাহ-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছিল নিউইয়র্ক স্টেট বিএনপি। গত ৩০শে সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা দারুল জান্নাহ্ জামে মসজিদ, ব্রকলীন, নিউইয়র্কে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। উপস্থিত বিএনপির নেতৃবৃন্দের মধ্যে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মোঃ আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক এম এ বাছিত, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ মিন্টু, যুগ্ম সম্পাদক শামীম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ চৌধুরী, বৃহত্তর নোয়াখালী বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম, বিএনপি নেতা মোঃ আহসান উল্লাহ বাচ্চু, মোঃ আফলাতুন, মোহাম্মদ হুমায়ুন কবির, মাওলানা আবুল খায়ের, মাওলানা ইব্রাহিম, মোঃ আহসান উল্লাহ মামুন, মোঃ ইসমাঈল, মোহাম্মদ মনির, মাষ্টার আতিক উল্লাহ, মোঃ রুমেল, মোঃ আজিজ, মোঃ মাসুদ, মোঃ মিলন, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ সাইফুল প্রমুখ। উপস্থিত সকল নেতাকর্মী ও মুসল্লীরা এই বর্ষীয়ান নেতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের র্যাফেল্স হার্ট সেন্টার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ