Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধন্যবাদ ও কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: October 1, 2016 | 4:44 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক ২১ সেপ্টেম্বর আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রবাসীদের নাগরিক গণ সংবর্ধনায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অত্যন্ত দু:খিত, ছোট মিলনায়তনের জন্য দেশের ও প্রবাসের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া সাংবাদিক সহ অনেকেই প্রবেশ করতে পারেননি, আমরা তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেদিনের জন্য গ্র্যান্ড হায়াত ছাড়া ২৫ মাইলের মধ্যে আমরা অন্য কোন মিলনায়তন পাইনি। যাই হোক সেটি কোন অজুহাত নয়। সকল ব্যর্থতা আমাদের, বিশেষ করে আমার নিজের। নির্বাহী কমিটির সদস্যদের পক্ষে আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আপনারা উপস্থিত থাকতে না পারলেও আমি আপনাদের শুভকামনা ও সমর্থন প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমেও আপনাদের উপস্থিতির ব্যপারে জানতে পেরেছেন।

উপরন্তু, ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়ার হোটেল রিৎজ কার্লটনে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করছি, বিশেষ করে যাঁরা বিভিন্ন রাজ্য থেকে এসেছেন।

সেপ্টেম্বর ২২ থেকে সভা অনুষ্ঠান পর্যন্ত মেট্রো ওয়াশিংটন, ভার্জিনিয়া এবং মেরিলেন্ডের নির্বাহী কমিটি সদস্যদের আতিথেয়তা ও গঠনমূলক পরামর্শের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্থক হয়েছে।
জন্মদিনের অনুষ্ঠান শেষে বৃষ্টি উপেক্ষা করে বর্তমান সরকারের সমর্থনে রিৎজ কার্লটন হোটেলের সামনে শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমাদের আগামীদিনের নেতা সজিব ওয়াজেদ জয়কে শোভাযাত্রায় আপনাদের উপস্থিতির বিষয়টি জানিয়েছি। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে বিমানবন্দরে আমি তাঁর সাথে দেখা করেছি। এক পর্যায়ে তিনি আমাকে শান্তি শোভাযাত্রায় কারা কারা অংশ নিয়েছেন জানতে চান এবং সন্তোষ প্রকাশ করেন।

আমাদের সকলের জন্য ভাল খবর হচ্ছে, জন্মদিনের সভায় আমাদের প্রিয় নেত্রী প্রয়োজনের সময় বিশেষ করে ১/১১-এর সময়ে আমরা প্রবাসীদের নি:শর্ত সমর্থনের প্রশংসা করেছেন। তিনি প্লেনে আরোহনের সময় সন্তোষ প্রকাশ করে আমাদের সকলের নিকট তাঁর বিশেষ ধন্যবাদ পৌঁছে দিতে বলেন। নাগরিক সম্বর্ধনাকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে আওয়ামিলীগসহ অন্যান্য সকল অঙ্গসংগঠনকে তাদের পূর্ণ সহযোগিতা ও রাত দিন পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধান মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের আগে ও পরে গত ১০ দিন যাবত ঢাকার এবং স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বদের তাঁদের অসাধারণ গণমাধ্যম কর্মকান্ডের জন্যও ধন্যবাদ।

পরিশেষে, সর্ব ইউরোপীয় আওয়ামিলীগের সম্পাদক গনি আনোয়ার, ইউরোপীয় আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক শামিম হক, বুলু ভাই, সভাপতি-বেলজিয়াম আওয়ামিলীগ, সরোয়ার হোসেন, প্রাক্তন সভাপতি-কানাডা আওয়ামিলীগ, মাহমুদ মিয়া, সভাপতি-কানাডা আওয়ামিলীগ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত সবাইকে ধন্যবাদ জানাতে চাই, মূলত: তাঁদের অংশগ্রহনে নাগরিক সংবর্ধনাটি ভিন্ন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV