নিউইয়র্কে জেবিবিএ পথমেলা ১৫ অক্টোবর
????????????????????????????????????
নিউইয়র্ক : নিউইয়র্কে জেবিবিএ পথমেলা আগামী ১৫ অক্টোবর। জ্যাকসন হাইটসের ৩৭ রোড এবং ৭৭ সিট্রট থেকে ৭৫ স্ট্রিট পর্যন্ত এদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে এ জাঁকজমকপূর্ণ মেলা। মেলায় কোন প্রবেশ মূল্য লাগবেনা। নিউইয়র্কের ব্যবসায়িদের সংগঠন বলে কথা। পোশাক. গয়না, খাবার সহ থাকছে রকমারি পণ্যের ৪০টিরও বেশি স্টল। গত বুধবার জ্যকসন হাইটসের খাবার বাড়ির পালকিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জেবিবিএ’র নেতৃবৃন্দ এ তথ্য জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ, জেনারেল সেক্রেটারি তারেক হাসান খান, জয়েন্ট সেক্রেটারি ফাহাদ সোলায়মান, কার্যকরি কমিটির সদস্য কামরুজ্জামান বাচ্চু। লিখিত বক্তব্য পাঠ করেন জেবিবিএ’র ভাইস প্রেসিডেন্ট এবং মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোল্লা এম এ মাসুদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী মন্টু,বিশিষ্ট ব্যবসায়ি মাহবুবুর রহমান, জেবিবিএ’র ট্রেজারার মো: সেলিম হারুন, অর্গানাইজিং সেক্রেটারি আতিকুল ইসলাম জাকির, কার্যকরি সদস্য শেখ এম হোসেইন মোশাররফ, এস এম এ হাসান এবং মোহাম্মদ লিয়াকত আলী।
মেলায় আগত ক্রেতা ও দর্শকদের জন্য থাকছে মনের খোরাক। ঢাকা থেকে আসা শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা।
জেবিবিএ’র এ ঐতিহ্যবাহি বর্ণিল আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে মেয়র বিল ব্লাজিওকে- এ তথ্য জানিয়ে জেবিবিএ’র প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো ও সেক্রেটারি তারেক হাসান খান জানালেন, এছাড়া বেশ কয়েকজন কংগ্রেসম্যান ও সিনেটর মেলায় আসবেন বলে আশ্বাস দিয়েছেন।
জেবিবিএ সদস্যদের মেলায় অংশগ্রহণে বিশেষ ছাড় দেয়া হচ্ছে জানিয়ে প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো বলেন, ৪০টির বেশি স্টলের মধ্যে জেবিবিএ’র কোন সদস্য যদি স্টল নেন তাহলে ২৫ ডলার কমে নিতে পারবেন। প্রতিটি স্টলের ভাড়া ২৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। নেতৃবৃন্দ জানান, রমজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আযহা ও হিন্দু সম্প্রদায়ের দিওয়ালী মেলার কারনে জেবিবিএ’র পথমেলা পেছাতে হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেবিবিএ প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো বলেন, সংগঠনের কার্যকরি কমিটির সদস্যদের আন্তরিকতার অভাব নেই। গেল এপ্রিল মাসে জ্যাকসন হাইটস এলাকায় একটি গ্যাং এর তৎপরতা বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ওই গ্যাং এর সদস্যরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তারা এলাকায় ড্রাগ সেল করছিল, মেয়েদের উত্তক্ত করছিল এবং দোকান-পাট থেকে পণ্য নিয়ে যেতো। জেবিবিএ কমিটির সদস্যরা স্থানীয় পুলিশ প্রিসিঙ্ক’র কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এরপর পুলিশী অভিযানে ৮ থেকে ৯ জন সন্ত্রাসী গ্রেফতার হয় এবং তারা এখন কারাগারে আছে। সম্প্রতি হেইট ক্রাইম প্রসঙ্গে জেবিবিএ প্রেসিডেন্ট বলেন, আমরা ব্যবসায়ি হলেও সামাজিক কাজ করি। হেইট ক্রাইমের বিরুদ্ধে আমরাও প্রতিবাদ করেছি, মানব বন্ধন করেছি। সেক্রেটারি তারেক হাসান খান বলেন, জেবিবিএ এখন একটি ব্র্যান্ড। এটা প্রফিট অর্গানাইজেশন নয়। তারা বলেন, ব্যবসায়িদের কোন সমস্যা হলে জেবিবিএ এগিয়ে যাচ্ছে। নিজেদের মধ্যকার এবং আর্থিক দ্বন্দ্ব মিটিয়ে দিচ্ছে সংগঠনটি। ক্ষুদ্র ব্যবসায়িদের ৫ হাজার ডলার পর্যন্ত স্মল লোনের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। মেলায় র্যাফেল ড্র’তে গাড়ি প্রদান প্রসঙ্গে জয়েন্ট সেক্রেটারি ফাহাদ সোলায়মান বলেন, র্যাফেল ড্র’তে গাড়ি রাখার চেষ্টা করছি।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








