Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি মাওলানা মঈন উদ্দীন, সম্পাদক মাওলানা ইয়াহইয়া

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: October 4, 2016 | 5:05 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র কেন্দ্রীয় সম্মেলন। স্থানীয় সময় গত সোমবার ব্রঙ্কসের গোল্ডেন পেলেস বেঙ্কুইট হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সম্মেলনে মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিসকে সভাপতি এবং মাওলানা আবুল কাশেম ইয়াহইয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
anjumane_al_isla_2
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়ার পরিচালনায় এবং আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি, শামসুল উলামা আল্লামা ফুলতলী (রা:) এর সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী।anjumane_al_isla_3
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাবেক সভাপতি আল্লামা জালাল সিদ্দিক।
মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি ডা. আবদুল মালেক, আঞ্জুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেটের সভাপতি মাওলানা শাব্বির আহমেদ, হাফিজ ফখরুল ইসলাম, মাওলানা সৈয়দ সাজিদুল হক, মাওলানা আবু জাফর, আঞ্জুমানে আল ইসলাহ ফিলাডেলফিয়ার সভাপতি মাওলানা আবু জাফর ও সেক্রেটারী মাওলানা রায়হান চৌধুরী, মাওলানা শরিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান, মিজান, রুহিত ও নাহিদ।
anjumane_al_isla_4
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তারা ইসলামের শত্রু। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। ইসলাম ও জিহাদের ছদ্মনামে নিরপরাধ মানুষ হত্যা, আমল মছআলার ফতোয়ার বাড়াবাড়ি, বাতেল ফেরকা মুসলিম মিল্লাতসহ সমগ্র মানবতাকে বিপন্ন করে তুলেছে। তিনি কুরআন-সুন্নাহর আলোকে দীর্ঘ বক্তব্যে বলেন, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্তদের কঠোর হাতে দমন করার জন্য তিনি সরকারের প্রতি জোর দারি জানান। তিনি বলেন, ইসলামের শান্তি ও সহমর্মিতার শিক্ষা কথায় নয় কাজে এবং নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সবার সামনে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে।
আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, কতিপয় আলেম নামধারী ব্যক্তি মিলাদুন্নবী (সা.) উদযাপনকে বিদাত হিসেবে উল্লেখ করে তা পালন হতে বিরত থাকার জন্য মুসলমানদের মনগড়া ফতুয়া দিচ্ছেন। তিনি বলেন, স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতারা যেখানে মহানবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করেন, সেখানে ফেৎনাবাজ আলেমরা মিলাদ-কিয়ামকে বিদাত বলার দৃষ্টতা দেখাচ্ছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। তিনি বলেন, মহানবী (সা.)- কে সৃষ্টি করা না হলে মহান আল্ল¬াহ পাক কিছুই সৃষ্টি করতেন না। মহান আল্লাহ তায়ালা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র বিশ্বজগতের রহমত স্বরূপ প্রেরণ করেন। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে প্রিয়নবী (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। তিনি এব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্যই অনুসরণীয় ও অনুকরণীয়। মহানবী (সা.) এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে প্রতিটি মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি।
পরে মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইয়াহইয়া মেন্দী, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি আফতাব আলী, মাওলানা মাশহুদ ইকবাল, মাওলানা শিহাব উদ্দিন আহমেদ, লন্ডন প্রবাসী আলহাজ্ব ইসমাইল হোসেন ও আবুল কালাম, হাফেজ জমসেদ হোসেন, শাহান শাহ ইয়াহইয়া, মাওলানা সুন্নাতুর রহমান, হাফিজ আবদুল কাদির প্রমুখ।
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ এবং এর বিভিন্ন স্টেট কমিটির সদস্যরা ছাড়াও মাহফিলে নিউইয়র্কসহ পাশ্ববর্তী স্টেট থেকে বিপুল সংখ্যক মুসল্লী যোগ দেন।
anjumane_al_isla_5
আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মাওলানা মঈন উদ্দীন মুহাদ্দিস, সহ সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও মাওলানা সৈয়দ সাজিদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমেদ, কোষাষক্ষ মো. মোতাহির হুসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ জমসেদ হোসেন, প্রচার সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন আহমেদ, সহ প্রচার সম্পাদক মহবুবুর রহমান, যুব সম্পাদক মাওলানা রুহান উদ্দিন, আইন সম্পাদক মো. শাহাদাত খান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আবদুল কুদ্দুস, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফিজ ওহি চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মোকাদ্দুস আলী, দপ্তর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, কার্যকরী সদস্য হাফিজ ফখরুল ইসলাম, মাওলানা এমএ নূর, হাফিজ শিয়াব উদ্দিন এবং মাওলানা মাশহুদ ইকবাল।

ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং মুসল্লি তারা মিয়ার স্মরণে মিলাদ মাহফিল
কুইন্সের ওজন পার্কে নিহত বাংলাদেশী ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং মুসল্লি তারা মিয়ার স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। আঞ্জুমানে আল ইসলাহ ব্র্ঙ্কস শাখার উদ্যোগে সম্প্রতি হযরত শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা সৈয়দ সাজিদুল হকের সভাপতিত্বে এবং মো. এম মশাহিদের পরিচালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। মাহফিলে ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং মুসল্লি তারা মিয়াসহ নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, ওজনপার্কে আল ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দীন আকুঞ্জি এবং একই মসজিদের মুসল্লি তারা মিয়া আল ফোরকান মসজিদ থেকে গত ১৫ মে জোহরের নামাজ শেষে বাড়ী ফেরার সময় লিবারটি এ্যভিনিউর ৭৯ এবং ৮০ স্টিটে সন্ত্রাসীদের গুলিতে গুলবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলাউদ্দীন এবং হাসপাতালে মারা যান তারা মিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV