বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম এর নতুন কমিটি গঠিত
নিউইয়র্ক: গত ৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭:০০ টায় ব্রুকলীনস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির কার্যালয়ে যুক্তরাষ্ট্র বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম এর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সাফি আলম লাল এর সভাপতিত্বে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বৃহত্তর নোয়াখালী ফোরামের ২০১০-২০১২ সালের জন্য ৬ সদস্য বিশিষ্ট (১০১ সদস্যের মধ্যে) আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে সাফি আলম লাল সভাপতি, মাহবুবুর রহমান সিনিয়র সভাপতি, নাঈম টুটুল সাধারণ সম্পাদক, খান মোহাম্মদ টিপু যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম মাহমুদ সাংগঠনিক সম্পাদক, আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ। ১০১ সদস্য বিশিষ্ট কমিটির বাকী নেতৃবৃন্দের নাম পরিবর্তিতে ঘোষনা করা হবে। সভায় সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জিয়া পরিবারের উপর বর্তমান সরকার কর্তৃক সকল জুলুম নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়। বক্তগণ দেশ ও প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস আহমেদ মাষ্টার, আবুল কাশেম, জসিম ভূইয়া, নুরুল নবী আমিন, আব্দুর রব, আহসান উল্যাহ বাচ্চু, আবু সুফিয়ান, বেলাল আবেদীন, জিয়াউল হক জিয়া, নাছির উদ্দিন, মাষ্টার মোহাম্মদ ইউনুস নবী, শেখ হুমায়ুন কবীর, মহি উদ্দিন, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, ফকরুল ইসলাম, নুর আলম, মোহাম্মদ মাঈন উদ্দিন, হোসেন আহমেদ মেম্বার, মাঈনুল ইসলাম রায়হান, মোহাম্মদ আলাল, মিল্লাহ হোসেন ও বেলাল মাহমুদ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি