Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রার্থনার আবেদন জরুরী ভিত্তিতে সমাধান করার দাবী জানিয়েছে নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 5, 2016 | 11:27 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্ক : ইউএসসিআইএস- বিভাগে দাখিল করা হাজার হাজার নাগরিকত্ব প্রার্থনার আবেদন জরুরী ভিত্তিতে সমাধান করার দাবী জানিয়েছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংগঠন। বুধবার সকালে নিউইয়র্ক সিটি হলের পাদদেশে আয়োজিত সমাবেশে এ দাবী জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন পাবলিক এ্যাডভোকেট লাতিশা জেমস্।citizenship-voting-4
সমাবেশে বক্তারা বলেন, নিউইয়র্কে প্রায় আড়াই লাখ গ্রীন কার্ডধারী অভিবাসীর নাগরিকত্বের আবেদন দীর্ঘদিন ধরে ইউএসসিআইএস বিভাগে জমা রয়েছে। নিয়মমাফিক এসব আবেদন ৬ থেকে ৯ মাসের মধ্যে সমাধান করার কথা। কিন্তু দীর্ঘ দিনে এসব আবেদন নিস্পত্তি না করায় বিস্ময় প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, ইমিগ্রেশন বিভাগের দীর্ঘ সূত্রিতার কারনে হাজার হাজার নাগরিকত্বের আবেদনকারী আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোট দিতে ব্যর্থ হবেন। ইমিগ্রেশন বিভাগ যদি ৬ থেকে ৯ মাসের মধ্যে এসব আবেদনের সমাধান করতো, তাহলে নতুন নাগরিকগণ নির্বাচনে অংশ গ্রহন করে জাতীয় নির্বাচনে ভূমিকা রাখতে পারতেন।citizenship-voting-2
সমাবেশে অন্যান্যের মধে্য স্টেট সিনেটর আদ্রিয়ানা স্পিনাল, এ্যাসেম্বলী মেম্বার ভিক্টর পিসাডো, কাউন্সিল মেম্বার জিয়াংসি, জন সি, জিম্মি উইলিয়াম, সাংবাদিক ও আইনজীবি রিচার্ড স বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশীদের মধ্যে এডভোকেট ফর ইমিগ্রান্ট রাইটস্ মোহাম্মদ এন. মজুমদার, নজরুল হক এবং বাংলাদেশ থেকে আগত সাংবাদিক রফিক উজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, চাইনিজ-আমেরিকা সলিডারিটি, হিস্পানিক ফর জাস্টিস সহ বিভিন্ন ইমিগ্রান্ট রাইটস্ গ্রুপ অংশ নেয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ