যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কংগ্রেসম্যান ডন বায়ারকে রিভেরা ল’ এন্ড লবিং ফার্মের রিসিপশন
ভার্জিনিয়া : বাংলাদেশীদের আতিথেয়তা এবং আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন কংগ্রেসম্যান ডন বায়ার। তিনি এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে আশ্বস্ত করেছেন যে, ভবিষ্যতে যখনই এ ফার্ম থেকে তাঁকে আমন্ত্রণ জানাবেন তিনি ঐ অনুষ্ঠানে আসতে যথাসাধ্য চেষ্টা করবেন। গত ২ অক্টোবর রোববার ভার্জিনিয়াস্থ মৃগেল রিভেরা ল এন্ড লবিং ফার্ম আয়োজিত রিসিপশন অনুষ্ঠানে কংগ্রেসম্যান ডন বায়ার এ কথাগুলো বলেন। স্থানীয় ল’অফিস অফ মৃগেল রিভেরা আয়োজিত কংগ্রেসম্যান ডন বায়ারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের হোস্ট ছিলেন উক্ত ফার্মের লবিং বিভাগের প্রধান শরাফত হোসেন বাবু এবং ইমিগ্রেশন ও অন্যান্য আইন বিভাগের প্রধান এটর্নী মৃগেল রিভেরা। কো-হোস্ট ছিলেন- জসীম উদ্দিন ভুইয়া এবং সৈয়দ বাহারুজ্জামান। উল্লেখ্য, জনাব জসীম উদ্দিন ভুইয়ার মা’র ইন্তেকালের কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। জনাব ভুইয়ার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানে দোয়া করা হয়। বিকেল ৪ টা থেকে ৬:৩০ অবধি রিসেপশন অনুষ্ঠানে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছাড়াও শতাধিক বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রিসেপশন অনুষ্ঠানের অন্যতম প্রধান হোস্ট শরাফত হোসেন বাবু কংগ্রেসম্যান ডন বায়ারকে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। ডন বায়ারও তাঁর আলোচনায় উল্লেখ করেন যে, তিনি অনেক বাংলাদেশীদের না চিনলেও যে ক’জন বাংলাদেশীকে চিনেন-জানেন এবং আন্তরিক ভাবে বিশ্বস্ত বলে মনে করেন, তাদের অন্যতম হলেন শরাফত হোসেন বাবু। এখানে উল্লেখ্য যে, জনাব বাবু এক সময় ভার্জিনিয়ার স্থানীয় ভলবো ডিলার কোম্পানীতে এক্সিকিউটিভ টিম মেম্বার ছিলেন, তখন ঐ কোম্পানীর চেয়ারম্যান ছিলেন আমন্ত্রিত অতিথি কংগ্রেসম্যান ডন বায়ার।
অতীতের সম্পর্কের সূত্র ধরেই বিগত বছরাধিককাল থেকে জনাব বাবু কংগ্রেসম্যান বায়ারের সাথে যোগাযোগের ফলশ্রুতিতেই আজকের রিসেপশন পার্টি; কথাগুলো কংগ্রেসম্যান তাঁর আলোচনায় উল্লেখ করেন।
কংগ্রেসম্যান ডন বায়ার সম্পর্কে শরাফত হোসেন বাবুর প্রাথমিক পরিচিতি পর্বের পর অপর হোস্ট এটর্নী মৃগেল রিভেরা কংগ্রেসম্যান বায়ারের বায়োগ্রাফি সবাইকে পড়ে শোনান। তিনি উল্লেখ করেন যে, ডন বায়ার ইতিপূর্বে দু’বার ভার্জিনিয়ার গভর্নর ছিলেন। এর আগে তিনি সুইটজারল্যান্ডের এম্বেসেডর ছিলেন ৪ বছর। বর্তমানে ডন বায়ার ইউএস ডিস্ট্রিক্ট ৮এর কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রশ্নোত্তর পর্বে, বাংলাদেশীরা মনখুলে কংগ্রেসম্যানকে বিভিন্ন প্রশ্ন করেন। কংগ্রেসম্যান ডন বায়ার প্রায় সকলের প্রশ্নের উত্তর দেন। তিনি ইমিগ্রেশন ইস্যু, বাংলাদেশীদের নিয়ে সন্ত্রাসীমূলক লিংক ইত্যাদি বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস দেন এবং যথাস্থানে তা পৌঁছে দেয়ার কথাও বলেন। তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনকে বিজয়ী করতে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান। কংগ্রেসম্যান বায়ার বলেন, আজকের রিসিপশন অনুষ্ঠানের মত বাংলাদেশীদের উচিত ঘরে ঘরে এ ধরনের অনুষ্ঠান করে হিলারী ক্লিনটনকে ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করা। ইমিগ্রেন্টদের ভাগ্য পরিবর্তে এবং যুক্তরাষ্ট্রে সৌহার্দপূর্ণ কমিউনিটি গড়ে তুলতে হিলারী ক্লিনটনের কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। ভোটের চেয়ে শক্তিশালী কোন অস্ত্র হতে পারেনা বলেও তিনি উল্লেখ করেন।
এক প্রশ্নের উত্তরে কংগ্রেসম্যান ডন বায়ার স্পষ্ট করে বলেন যে, সন্ত্রাসবাদের স্থান কোথাও নেই। দল-মত-ধর্ম নির্বিশেষে সন্ত্রাসী সকলের শত্রু। কিন্তু সন্ত্রাসবাদ কিংবা সন্ত্রাসী বলে যেন কোন নিরপরাধীকে ভিকটিম করা না হয় সে ব্যাপারে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি চোখ রাখছেন এবং প্রয়োজনে যথাযথ ভূমিকা রাখবেন বলেও ডন বায়ার আশ্বাস দেন। বাংলাদেশী ককাসে সম্পৃক্ত হওয়ার কথা জানানো হলে কংগ্রেসম্যান ডন বায়ার জানান, যদি ইতিমধ্যে আমার অফিস বাংলাদেশী ককাসে সম্পৃক্ত না হয়ে থাকে তবে অবশ্যই আমি বাংলাদেশী ককাসে সম্পৃক্ত হওয়ার জন্য আমার অফিসকে বলবো। শতাধিক আমন্ত্রিত অতিথিদের প্রায় সকলেই আকাংক্সিক্ষত, উপভোগ্য সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। ফটো সেশনে প্রায় সকলের সাথেই কংগ্রেসম্যান বায়ার সাগ্রহে ছবি তোলেন।
ভার্জিনিয়ার আইটি প্রতিষ্ঠান ডাটা গ্রুপের পক্ষ থেকে কংগ্রেসম্যানকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। ডাটা গ্রুপের সিইও জনাব জাকির হোসেন এবং তার টিম ডন বায়ারকে ক্রেস্টটি উপহার দেন। সংবর্ধনা অনুষ্ঠানের পুরো ভাগেই প্রজেক্টরের মাধ্যমে ডন বায়ারের সাথে শরাফত হোসেন বাবু, ল’ ফার্ম এবং অন্যান্যদের সম্পৃক্ততার বিভিন্ন দৃশ্য উপস্থিত অতিথিদের দেখানো হয়। উল্লেখ্য, জনাব জসীম উদ্দিন ভুয়াইর সাথে ডন বায়ারের একান্ত কিছু ছবিও সেখানে প্রদর্শিত হয়।কংগ্রেসম্যান ডব বায়ারের অফিস থেকে তাঁর পলিটিক্যাল ডাইরেক্টর কলিং ব্রাউন হোস্ট শরাফত হোসেন বাবুকে সার্বিক ভাবে সহযোগিতা করেন।
মূল অনুষ্ঠানের পূর্বে কংগ্রেসম্যান ল’ এন্ড লবিং ফার্মের কর্মকর্তাদের নিয়ে একটি একান্ত বৈঠক করেন। তিনি ল ফার্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান এবং বাংলাদেশী কমিউনিটিকে এ ফার্মের মাধ্যমে কিভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারেও আলোকপাত করেন। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে মুখরোচক খাবার সকলেই আনন্দের সাথে উপভোগ করেন। বিকেল ৬:৩০ পর্যন্ত কংগ্রেসম্যান সকলের সাথে আনন্দঘন সময় কাটিয়ে ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো’ অনুভূতি প্রকাশ করে সভাস্থল ত্যাগ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের হোস্ট শরাফত হোসেন বাবু, এটর্নী মৃগেল রিভেরা এবং কো-হোস্ট জসীম উদ্দিন ভুইয়া ও সৈয়দ বাহারুজ্জামানকে কংগ্রেসম্যান ডন বায়ার তাঁর আলোচনায় বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ্ব লিয়াকত আলী খান, সুলতানা হোসাইন, তোফায়েল আহমেদ, ইকবাল চৌধুরী, আবুল কালাম আজাদ, আওলাদ হোসেন মামুন, ফাতেমা জোহরা, মাহফুজ মোল্লা, মাসুদ রানা, জাহাঙ্গীর হাসান, মোহাম্মদ সায়মন, শহিদুল ইসলাম সিকদার, সাহিদ খান চৌধুরী, আহসান করিম, মোহাম্মদ হাসান, মিস্টার দিয়াগো, মিসেস পওলা, মিসেস আলম, মারিয়াম হোসাইন প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ