নিউইয়র্কে ‘স্ট্রং ওমেন‘স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’ নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম : পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নিউইয়র্কে স্ট্রং উইম্যান’স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নারী উন্নয়ন, নারী অধিকার সংরক্ষণ ও কমিউনিটি সেবার পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে গত ২ অক্টোবর রোববার। নব গঠিত স্ট্রং ওমেন‘স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র প্রেসিডেন্ট আজমেরী হক মনিকা জানান, এদিন দুপুর দু’টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং, ম্যাগ্রো, সেন্ট রেমন্ড ও মেট্রোপলিটান এভিনিউতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ‘স্ট্রং ওমেন‘স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’। এসব এলাকার সড়ক পরিস্কার-পরিচ্ছন করে সংগঠনের সদস্যরা।
আজমেরী হক মনিকা জানান, বেশ কিছু প্রজেক্ট নিয়ে তারা বাঙালী মহিলাদের সামনে এগিয়ে নিয়ে যেতে চান। এর মধ্যে পরিবেশকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। মনিকা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আমেরিকায় বসবাসের অভিজ্ঞতা থেকে দেখছি আমাদের কমিউনিটিতে পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়টি খুবই অবহেলিত। তাই বাঙ্গালী অধ্যুষিত এলাকাগুলোয় যত্রতত্র ময়লা আবর্জনা পরে থাকতে দেখা যায়। তিনি উদাহরন দিয়ে বলেন, নেপকিন, ম্যাকডোনাল্ডস, পাপাইসের পেকেট, সিগারেটের বাট, পানের পিক ইত্যাদি রকমের অনেক কিছু রাস্তার উপর কিংবা যেখানে-সেখানে ফেলে পরিবেশকে মারাত্মক নোংরা করা হচ্ছে। এসব ময়লা আবর্জনা থেকে পলোশান হয়। তাই এই পলোশান বন্ধে মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কমিউনিটিকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি বলেন, এখন গ্লোবাল ওয়ার্মিং বড় সমস্য, এই ওয়ার্মিংকে কিভাবে রিসাইক্লিং, কার পুলিং এর মাধ্যমে এর ভারসাম্য রক্ষ করা যায়। এই পৃথিবীটাকে বসবাসের জন্য সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে কিভাবে গড়ে তোলা যায়, তার জন্য কাজ করে যাবো আমরা। ‘স্ট্রং ওমেন‘স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’ নারী অধিকার সংরক্ষণের পাশাপাশি কমিউনিটিকে পরিচ্ছন্ন রাখার প্রয়াস চালিয়ে যাবে।
আজমেরী হক মনিকার নের্তৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা হলেন : রুহিনা, কাজী আই নাহার, কাজী, আলাউদ্দিন ভ’ইয়া, নাজিন উদ্দিন, নাসিম, খোকন, মো. মতিউর রহমান, মো. ফুহাদ উদ্দিন, মোরশেদা খায়ের প্রমুখ। স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নব গঠিত স্ট্রং ওমেন‘স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট আজমেরী হক মনিকা চেয়ারম্যান খন্দোকার রেজোয়ান, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. মোজু, ভাইস প্রেসিডেন্ট নিয়াজ ও নকিবুল হক, মেম্বার সেক্রেটারী রেবেকা সুলতানা, জেনারেল সেক্রেটারী মৌরী হক, এডভাইজারী হেড শাহ শহীদুল হক ও নাসরীন আহমেদ, প্রেস সেক্রেটারী শালিনি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK