নিউইয়র্কে সুরমালা একাডেমী নামে নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ
নিউইয়র্ক: আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে নিউইয়র্কে ‘সুরমালা একাডেমী ইউএসএ’ নামে একটি নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর ওজনপার্কের স্থানীয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবলী হক সভাপতি ও ডা: শাহ্নাজ আলমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়।
বাবলী হক জানান, আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি-কালচার, জাতীয় ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে গঠণ করা হয়েছে ‘সুরমালা একাডেমী’। সংস্কৃতির মাধ্যমে জীবনের গতি পরিবর্তন করা যায়। সকল ক্ষেত্রে আমরা সুস্থধারার সংস্কৃতি চাই।
ডা: শাহ্নাজ আলম বলেন, সৃজনশীল মতাদর্শ এবং জাতি ভিত্তিক কল্যাণমূলক কাজ করা আমাদের একান্ত প্রয়োজন। “সুরমালা একাডেমী” কারো প্রতিন্দ্বন্দ্বি সংগঠন নয়। প্রবাসে রুচিশীল সংস্কৃতি প্রথা চালু করাই আমাদের অন্যতম উদ্দেশ্য। সকলের সহযোগিতা থাকলে এ ক্ষেত্রে আমরা বিজয়ী হবোই। ‘সুরমালা’ হোক সুস্থ সংস্কৃতি বিকাশের অন্যতম পাথেয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ