৮২ বছর বয়সেও শক্তির চমক!
ইউএসএনিউজ ডেস্ক: ৮২ বছর বয়সেও তাঁর কবজিতে রয়েছে অসম্ভব জোর। ম্লান হয়নি তারুণ্যের দীপ্তি। তাঁর শক্তি ও প্রতিপক্ষকে কুপোকাত করার কৌশল দেখে যে কারও চমক লেগে যাবে।তাক লাগানো শক্তির অধিকারী এই বৃদ্ধা হলেন ঝাও ইয়ুফাং। চীনের রাজধানী বেইজিংয়ে তাঁর বাড়ি। শাওলিনের প্রসিদ্ধ মার্শাল আর্ট কুংফুতে রীতিমতো ওস্তাদ তিনি। এ ছাড়া তাই চি ও যোগব্যায়ামের ওপর প্রশিক্ষণ রয়েছে তাঁর। রোজ সকালে বাড়ির সামনের পার্কে চলে যান ইয়ুফাং। তারপর শুরু হয় তাঁর মার্শাল আর্টের অভিজ্ঞতা ঝালিয়ে নেওয়ার কসরত।আশির ঘরে পা দিয়েও তারুণ্যের শক্তি ধরে রাখার ব্যাপারে ঝাও ইয়ুফাং বলেন, ‘আমি সব সময় সাদামাটা জীবন যাপন করেছি। মাংস খাওয়া ছেড়েছি অনেক দিন আগে। এ ছাড়া প্রতিদিন তিন ঘণ্টা করে ব্যায়াম করি।’
ইয়ুফাং জানান, যখন তিনি স্কুলে পড়তেন, তখন কোনো ওস্তাদ তাঁকে কুংফু শেখাননি। অদম্য মনোবলের জোরে একাকী এই বিদ্যা রপ্ত করেন তিনি। অরেঞ্জ অনলাইন।
ইয়ুফাং জানান, যখন তিনি স্কুলে পড়তেন, তখন কোনো ওস্তাদ তাঁকে কুংফু শেখাননি। অদম্য মনোবলের জোরে একাকী এই বিদ্যা রপ্ত করেন তিনি। অরেঞ্জ অনলাইন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি