ক্যালিফোনিয়ায় পারিবারিক কলহ থামাতে গিয়ে গুলিতে ২ পুলিশ নিহত
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে শনিবার একটি পারিবারিক কলহ থামাতে গিয়ে গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হয়েছে। খবর এএফপি।
পুলিশ প্রধান ব্রায়ান রেয়েস বলেন, এক নারী টেলিফোনে পুলিশকে জানান, তার প্রাপ্ত বয়স্ক ছেলে বাড়িতে বিশৃঙ্খলা করছে। এরপর দুই পুলিশ কর্মকর্তা ওই বাড়িতে গেলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তিনি বলেন, ছেলেটি বাড়ির দরজা খুলে দিতে অস্বীকৃতি জানায় এবং বন্ধ দরজার মধ্য দিয়ে তাদের গুলি করার হুমকি দেয়।
পুলিশ কর্মকর্তারা ওই বাড়িতে যাওয়ার ১০ মিনিট পর জরুরি সহায়তা চেয়ে বলা হয়, তাদের গুলি করা হয়েছে।
তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, এটা সাধারণ একটা পারিবারিক কলহের ঘটনা। আর ছেলেটি গুলি চালাল। আমার মনে হচ্ছে, আমি দুঃস্বপ্ন দেখছি। গুলিতে তিন কর্মকর্তা আহত হন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়। রেয়েস বলেন, পাম স্প্রিং দুই সাহসী কর্মকর্তাকে হারাল। এ সময় তার গলা কাঁপছিল। পুলিশ প্রধান বলেন, নিহত দুই কর্মকর্তা হলেন জোসে গিলবার্ট ভেগা (৩৫) ও লেসলে জেরেবনি (২৭)। গিলাবার্টের ডিসেম্বরে অবসরে যাওয়ার কথা ছিল। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায় এবং পুলিশ তার অবস্থান সম্পর্কে জানে না।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ