ধর্মীয় আবেগ বিকৃত করে দ্বীনের প্রকৃত শিক্ষা থেকে বহু দূরে মুসলমানরা : বিআইসির ফ্যামিলি নাইটে আলোচকবৃন্দ
নিউইয়র্ক : ব্রুকলিন ইসলামিক সেন্টার (বিআইসি)‘র ফ্যামিলি নাইট ও হিজরী নববর্ষ উপলক্ষে আলোচনা সভা গত ৭ অক্টোবর শুত্রুবার অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান। এতে পবিত্র কুরআন-হাদীসের আলোকে হিজরী সালের তাৎপর্য ও ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নূরুজ্জামান। বক্তব্য রাখেন, ইসলামিক স্কলার আবুসামীহাহ সিরাজুল ইসলাম, হাফিজ জাকির আহমেদ।
আলোচকবৃন্দ বলেন, আজ আমরা মুসলিম উম্মাহ সেই গৌরবজনক অধ্যায় ভুলে গেছে। ত্যাগ, নিষ্ঠা ও কুরবানীর শিক্ষা হারিয়ে নানা রকম শরীয়ত গর্হিত রসম-রেওয়াজে জড়িয়ে পড়েছে মুসলমানেরা। একশ্রেণীর মুসলমান হযরত হোসাইন (রাঃ)এর প্রতি শোক করতে গিয়ে ‘হায় হোসাইন, হায় হোসাইন’ শব্দে বুকে চপেটাঘাত করে মাতম তোলে। রাস্তায় র্যালি বের করে, অদ্ভূত মঞ্চ সজ্জা করে। শোক প্রকাশ করতে গিয়ে রাতের গভীরে হঠাৎ ব্যান্ড শো’র গানে বিকট শব্দ করে ঘুমন্ত মানুষকে হতবিহবল ও আতঙ্কিত করে তোলে। ধর্মীয় আবেগ বিকৃত এসব মুসলমান দ্বীনের প্রকৃত শিক্ষা থেকে বহু দূরে অবস্থান করছে।
অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির ষ্ট্রাস্টিবোর্ড সদস্য ফখরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আলম আজম, সাধারণ সম্পাদক মাওলানা সাফায়েত হোসাইন সাফা, ষ্ট্রাস্টিবোর্ড সদস্য এ.কে.এম সাইফুল আলম, সরোয়ারুদ্দীন দুলাল, মাওলানা ইব্রাহিমসহ আরো অনেকে। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জুনায়েদ হোসাইন। আলোচনা শেষে বিশ্বশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, প্রতি মাসের শেষ শুত্রুবার “ফ্যামিলি নাইট” প্রোগ্রামের আয়োজন করে ব্রুকলিন ইসলামিক সেন্টার (বিআইসি)। এতে এক মাসে একেকজন ইসলামিক স্কলার আলোচনা করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes