নিজের মেয়েকে নিয়ে ডনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন
রেডিও জকি হাওয়ার্ড স্টার্নের সঙ্গে কথোপকথনেও ডনাল্ড ট্রাম্প নারীদের নিয়ে রগরগে কথা বলেছেন। তাতে উঠে এসেছে যৌন সম্পর্কের কথাবার্তা। এমনকি নিজের মেয়ে ইভানকাকে নিয়েও কথা বলতে ছাড়েন নি তিনি। ইভানকার শারীরিক গঠন, শরীরের স্পর্শকাতর অঙ্গের আকার নিয়ে মন্তব্য করেছেন। ২০০৬ সালের অক্টোবরে ট্রাম্পের একটি সাক্ষাতকার নেন স্টার্ন। এ সময় স্টার্ন বলেন, আগের যেকোন সময়ের চেয়ে বেশি যৌন আবেশী দেখায় ইভানকাকে। এক পর্যায়ে স্টার্ন জানতে চান, ইভানকা কি স্তন বর্ধিতকরণ করিয়েছেন কিনা। এ সময় নিজের মেয়ে সম্পর্কে এমন আলোচনায় ট্রাম্প বলে বসেন, না। ইভানকা স্তন বর্ধিতকরণ করে নি। সে এমনিতেই সব সময় অত্যন্ত আবেশ সৃষ্টি করে। ইভানকা বেশ লম্বা। ৬ ফুট লম্বা। সে বিস্ময়কর সুন্দরী।
এ ছাড়া ২০০৪ সালের সেপ্টেম্বরে এক অনুষ্ঠানে ট্রাম্পের কাছে স্টার্ন জানতে চান, তিনি ইভানকাকে কি ‘এ পিস অব অ্যাস’ বলে ডাকতে পারেন কিনা। তার এ প্রস্তাবের জবাবে ইতিবাচক সম্মতি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আমার মেয়ে ইভানকা সুন্দরী।
স্টার্ন বলেন, যেভাবেই বলি। সে আপনার মেয়ে।
ট্রাম্প জবাবে বলেন, সে খুব সুন্দরী।
স্টার্ন আবার জানতে চান, আমি কি তাকে এই নামে ডাকতে পারি, ‘এ পিস অব অ্যাস’?
সম্মতিসুচক জবাব দেন ট্রাম্প। তিনি বলেন, হ্যাঁ।মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ