Thursday, 3 September 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান Dr. Abdul Moyeen Khan: A Technocratic Visionary and Bulwark of Democratic Integrity বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী: বাংলাদেশকে মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের হাত থেকে রক্ষা করতে হবে- ড. নুরুন নবী নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি মালিকানায় ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং নিউইয়র্কের ব্রঙ্কসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ Federal Court Strikes down Trump’s Visa Ban on 75 Countries
সব ক্যাটাগরি

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের নেতৃত্বে জাতিসংঘে “2016 International Day for Disaster Reduction” উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: October 10, 2016 | 11:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আজ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের নেতৃত্বে ‘আন্তর্জাতিক দূর্যোগ হ্রাস দিবস-২০১৬’ (2016 International Day for Disaster Reduction) উদযাপিত হয়। এই মহতি উদ্যোগে The United Nations Office for Disaster Risk Reduction (UNISDR) ও United Nations Development Programme (UNDP) নিজেদের সংযুক্ত করে। দিবসের মূল প্রতিপাদ্য ছিলো Sendai Framework-এর Global Target:1 (Substantially reducing disaster mortality by 2030) সম্পর্কে আরো সচেতনতা আনয়ন করা।

এই দিবসটি উদযাপন উপলক্ষ্যে “Live to Tell” (বলার জন্য বাঁচা) শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিবের দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশেষ প্রতিনিধি জনাব রবার্ট গ্লাসার এই প্যানেল বৈঠক পরিচালনা করেন। বাংলাদেশ, সুইজারল্যান্ড ও ফিলিপাইনের স্থায়ী প্রতিনিধিগণ ছাড়াও জ্যামাইকার উপ-স্থায়ী প্রতিনিধি, তরূণ সমাজকর্মী এবং UNDP-এর উচ্চ পর্যায়ের আধিকারিকগণ উক্ত প্যানেল বৈঠকে অংশ গ্রহণ করেন।

দূর্যোগ ঝুঁকি মোকাবিলায় এবং প্রাকৃতিক দূর্যোগজনিত মৃত্যূর সংখ্যা হ্রাসে বিশেষ সাফল্য প্রদর্শন করায় প্যানেলের সঞ্চালক জনাব রবার্ট গ্লেসার বাংলাদেশের ভূঁয়সী প্রশংসা করেন এবং এই সাফল্য গাঁথা বিশদ ভাবে বিবৃত করার জন্য বাংলাদেশের মান্যবর স্থায়ী প্রতিনিধি জনাব মাসুদ বিন মোমেন-কে অনুরোধ জানান। প্রতিউত্তরে মান্যবর স্থায়ী প্রতিনিধি পরিসংখ্যানের আলোকে দূর্যোগ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অর্জিত সাফল্যসমূহ তুলে ধরেন। এসময়ে দূর্যোগ ঝুঁকি ও প্রাকৃতিক দূর্যোগে মৃত্যূর সংখ্যা হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন বাস্তবসম্মত, টেকসই ও যুগোপযোগী পদক্ষেপের কথা রাষ্ট্রদূত সভাকে বিবৃত করেন। তিনি আরো বলেন যে, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ রাজনৈতিক দিকনির্দেশনা এবং সরকার ও জনমানুষের দৃঢ় সংকল্পই সমসাময়িক কালে বাংলাদেশকে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় একটি রোল-মডেল হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ