নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ’র নির্বাচনী তফসিল পুন:নির্ধারণ, নির্বাচন ২০ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচনী তফসিল পুন:নির্ধারণ করা হয়েছে। অনিবার্য কারণ বশত: এ তফসিল পুন:নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়। পুন:নির্ধারিত তফসিল অনুযায়ী পূর্বনির্ধারিত ১৬ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার রসনা চাইনিজ অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টে গত সোমবার অনুষ্ঠিত সংগঠনের নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কায়্যূম চৌধুরীর সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী ও কাজী সাব্বির আহমেদ বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলী ও সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সভায় ভোটার রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর সন্ধ্যা ৮ টা পর্যন্ত। এদিন সন্ধ্যা ৮ টায় সংগঠনের সাধারণ সভাও অনুষ্ঠিত হবে। সাধারণ সদস্য ফি ১২ ডলার এবং লাইফ মেম্বার ফি ২০০ ডলার। ভোটার রেজিস্ট্রেশন, মনোনয়ন পত্র জমা দানসহ নির্বাচনী অন্যান্য কার্যক্রম ও সাধারণ সভা ব্রঙ্কসের নান শাক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে। পূন;ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন ২০ নভেম্বর। নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ৩০ অক্টোবর সন্ধ্যা ৮ টা পর্যন্ত। মনোনয়ন পত্র ফি নির্ধারণ করা হয়, সভাপতি ১০০০ ডলার, সহ সভাপতি ৫০০ ডলার, সাধারণ সম্পাদক ৮০০ ডলার, কোষাধ্যক্ষ ৫০০ ডলার এবং কার্যকরী সদস্য ১৫০ ডলার।
সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, সংগঠনের ৫ সদস্যের নির্বাচন কমিশনের সদস্যরা হলেন, এডভোকেট কায়্যূম চৌধুরী, মোবাশ্বির হুসেন চৌধুরী, কাজী সাব্বির আহমেদ, দেওয়ান বজলু ও আবু সাঈদ কুটি চৌধুরী।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংগঠনের নির্বাচন কমিশনের সদস্য কাজী সাব্বির আহমেদ : ৯১৭-৫৪২-১৭১৬, সভাপতি আলহাজ্ব কেরামত আলী : ৬৪৬-৬২৩-৪৭৫৩ এবং সাধারণ সম্পাদক জামাল হুসেন : ৩৪৭-৫৭৫-৩৫৩৯ এর সঙ্গে সার্বিক যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests