Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন : আমাদের দায়িত্ব বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করা -নিউকার্কে কামাল-রুহুল প্যানেল পরিচিতি সভায় নের্তৃবৃন্দ

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: October 13, 2016 | 9:31 AM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত রাজনীতির জন্য নয় । এখানে কোন ধরনের আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলতে কিছু নেই। আমরা বাংলাদেশী। আমাদের দায়িত্ব বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করা। এখানে কোন বিভাজন নেই।
১১ অক্টোবর ব্র“কলিনের নিউকার্কের একটি পার্টিহলে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কামাল-রুহুল প্যানেল পরিচিতি অনুষ্ঠানে কামাল-রুহুল প্যানেল’এর পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার এমন মন্তব্য করেন।
‘ফ্যামিলি এণ্ড ফ্রেন্ডস’এর উদ্যোগে হাজী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে কামাল-রুহুল প্যানেল পরিচিতি সভার পরিচালনায় ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মফিজুর রহমান মফিজ ও মিজানুর রহমান মানিক চেয়ারম্যান। এতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসুফ জলিল।
মঞ্চে উপবিষ্টি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মিলন, কামাল-রুহুল প্যানেল’এর পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন জনি, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ হাজী রফিক ভূঁইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, সিরাজ চৌধুরী, মমিন চৌধুরী, কামাল আহমেদ, সিরাজ চৌধুরী, রুহুল আমিন ছিদ্দিকী, মফিজুর রহমান মফিজ, রমেশ চন্দ্র দেবনাথ, কামাল-রুহুল প্যানেল হতে সভাপতি পদপ্রার্থী কামাল আহমেদ, সহ-সভাপতি পদপ্রার্থী আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমিন ছিদ্দিকী প্রমুখ।
দর্শক সারিতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী শাহ আলম (কুমিল্লা), মোহ্াম্মদ আলী, হাজী হানিফ মিয়া, হাজী শাহ আলম, শহীদুল্লা কায়সার, আবদুল আলী, ইউসুফ চৌধুরী, এবি সিদ্দিকী, দুলাল মিয়া, আবদুল লতিফ, ইমাম উদ্দিন চৌধুরী, মমিন চৌধুরী, কামাল আহমেদ, সিরাজ চৌধুরী, রুহুল আমিন ছিদ্দিকী, মফিজুর রহমান মফিজ, বিশিষ্ট ব্যবসায়ী রমেশ চন্দ্র দেবনাথ, আবুল কালাম, হাজী মোস্তফা, হেলাল, আবুল হাশেম, বাদল, হাজী তাহের, কামাল উদ্দিন, দিদারুল আলম, নাহিদ হুদা বাচ্ছু, মোশাররফ হোসেন জাহাঙ্গীর, মিজানুর রহমান, সোহেল হেলালী, হাজী দেলোয়ার, আাইনুল ইসলাম, মহিউদ্দিন পাবেল, জামাল উদ্দিন, রহমত উল্লাহ বাদল, হাজী শাহজাহান সিরাজী, ফরহাদ, আজিজুল হক, লিটন কুমার নাথ, মাওলানা ইব্রাহীম, কবির হোসেন, আতাউল ইসলাম শামীম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কামাল-রুহুল প্যানেলের ১৯জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে গিয়ে কামাল-রুহুল পরিষদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট জামাল আহমেদ জনি বলেন, সোসাইটির বর্তমান ও পূর্বকার কমিটির ১২ জন ও নতুন ৭ জন নিয়ে দক্ষ, যোগ্য, কর্মঠ ও বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এ প্যানেল গঠিত হয়েছে।
কোন কোন প্রার্থীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সোসাইটির গঠনতন্ত্রের মৌলিক ধারা লঙ্ঘনকারীদের হাতে সোসাইটি নিরাপদ থাকবে না। সুতরাং কামাল-রুহুল প্যানেলের কোন বিকল্প নেই। যারা কাজ করতে পারে না, তাদের কাছে সোসাইটির দায়িত্ব দিয়ে কাজ হবে না। তিনি কামাল-রুহুল প্যানেলের সব প্রার্থীকে নির্বাচিত করার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, অতীত প্যানেলগুলোও ঝুলন্ত হওয়ায় তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নি। আমরা চাই কামাল-রুহুল প্যানেলের সবাই নির্বাচিত হলে সোসাইটি এবং আমাদের কমিউনিটির সেবা করার পথ সহজতর হবে।
কামাল-রুহুল প্যানেলের ১৯জন প্রার্থীর প্রত্যেকের অতীত অভিজ্ঞতা, বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনসমূহে তাদের নেতৃত্ব প্রদানের যোগ্যতা কমিউনিটির সেবা এবং তাদের স্ব স্ব পদে বহুমুখী দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ ভোটারদের সামনে উপস্থাপন করেন।
এ সব প্রাথীরা হলেন: বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কামাল আহমেদ সভাপতি পদপ্রার্থী; ১২ বছর ধরে সোসাইটিতে নেতৃত্বদানকারী দুইবারের সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওয়াদার সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী; নোয়াখালী সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব প্রদানকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক খায়ের সহ-সভাপতি পদপ্রার্থী; সাবেক দক্ষ কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিন ছিদ্দিকী সাধারণ সম্পাদক পদপ্রার্থী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী বাংলাদেশ সোসাসইটির বর্তমান সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী; বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রীপ্রাপ্ত আমেরিকা-ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান দ্য অপটিমিস্ট’এর সাবেক সহ-সভাপতি ও এওয়ার্ডপ্রাপ্ত কর্মী এবং বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী পুনরায় কোষাধ্যক্ষ পদপ্রার্থী; এনওয়াইপিডিতে কর্মরত বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী; বিশিষ্ট সংগীত শিল্পী, শিল্পীকলা একাডেমীর সভাপতি ও বর্তমান সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় পুনরায় সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী; কার্যকরী পষিদের বিশিষ্ট ব্যবসায়ী সদস্য সিরাজুল হক জামাল জন-সংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী; বিশিষ্ট সমাজসেবী ও বর্তমান কার্যকরী পরিষদের সদস্য নাদির এ আইয়ুব সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী;, বর্তমান কার্যকরী পরিষদের সদস্য এবং সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয়-কলেজ ছাত্রসংসদের সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন আহমেদ সাহিত্য সম্পাদক পদপ্রার্থী; বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ নওশেদ হোসেন ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী ও বিশিষ্ট সমাজসেবক আহসান হাবিব স্কুল ও শিক্ষা সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।
এডভোকেট জনি বলেন, আমাদের প্যানেল বিজয়ী হলে বয়স্ক স্কুল, বাংলাদেশ সোসাইটি অফিস বাংলাদেশ কনসুলেট কার্যক্রম, শিশুদের বাংলা শিক্ষাসহ অন্যান্য গণমুখী কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, আমাদের স্বপ্ন বাংলাদেশ ভবন নির্মাণ একটি ব্যয় বহুল প্রকল্প। আমরা কমিউনিটিসহ অন্যান্যদের সহযোগিতায় এ ভবনে নির্মাণে উদ্যোগ নেব। মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের এবং সাধারণ সদস্যদের সদস্যপদ স্থায়ীকরণসহ সদস্য ফি বার্ষিক পাঁচ ডলার করব।
হাজী আলী আক্কাস মিয়া বলেন, নিউকার্কবাসী গতবারের মতো এবারও বুঝেশুনে যোগ্যতা বিচার করে কামাল-রুহল প্যানেলকে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যেদিকে থাকি সে প্যানেলই বিজয়ী হয়, এবারও আমরা তা-ই প্রমাণ করব।
মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, আমার নিজের নেতৃত্বে ২৩০ ভোট আছে Ñ সব ভোটই আপনাদের পক্ষে যাবে। তিনি ব্র“কলিনে সোসাটির একটি অফিস খোলার পরামর্শ দেন।
শহীদুল্লা কায়সার বলেন, আমাদের কমিউনিটির গণ্যমান্য সবাই এ সভায় উপস্থিত রয়েছেন। আমাদের এখানে কোন রাজনৈতিক পরিচিতি নেই। আমাদের কমিউনিটির সেবার জন্য সোসাইটি। সামাজিক সংগঠন হিসেবে সোসাইটিকে রাজনীতিমুক্ত রাখতে হবে। এ ধরনের বিভ্রান্তি হতে দূরে থাকতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব দেখেই আমরা ভোট দিব, কোন রাজনৈতিক বিবেচনায় নয়।
খোকন মোশাররফ বলেন, কামাল-রুহল প্যানেলের অনুকূলে নিউকার্ক ও ব্র“কলিনের মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত রয়েছেন। কামাল-রুহল প্যানেলকে পুরাপুরি বিজয়ী করতে হবে। ওবামা অনেক ভালো কাজ করতে পারেন নি, কারণ সিনেট ও কংগ্রেস তার পক্ষে ছিল না। তেমনি নোয়াখালী সমিতিতেও একই ঘটনা ঘটেছে। সোসাটির কমিটির কর্মকর্তারা দুই প্যানেল থেকে নির্বাচিত হলে একই ঘটনা ঘটবে, কোন কাজই হবে না।
তিনি বলেন, দুই প্যানেলের ভবিষ্যত কর্মসূচী প্রায়ই এক রকম হলেও প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মদক্ষতায় বিশাল পার্থক্য রয়েছে। আমরা কামাল-রুহল প্যানেলকে সব দিকে থেকে ভোট পাবার যোগ্য বলে বিবেচনা করি। এ প্যানেলকে বিজয়ী করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাহিদ মিন্টু, তাজু মিয়ার মতো নিষ্ঠাবান ও সমাজসেবীরা যে প্যানেলের পক্ষে আছেন, সে প্যানেলের বিজয় নিশ্চিত।
নুরুল আমিন বাবু বলেন, আপনাদের প্যানেলের সবাই দেশপ্রেমিক। আপনাদেরকে আমরা ইতোমধ্যেই নির্বাচিতি করে ফেলেছি। আমরা সব ভোটারদের সাথে দেখা করে আপনাদেরকে ভোট দেয়ার জন্য অনুরোধ করব।
তাজু মিয়া বলেন, কামাল-রুহল প্যানেল’এর বাইরের কাউকে ভোট দিব না। আমাদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে। আমাদের কাছে এসে কেউ কেউ মাফ চাইতে পারেন অনুনয় বিনয় করতে পারেন, কিন্তু আমরা কোনভাবে সেগুলো সাড়া দিব না।
আলী ইমাম শিকদার বলেন, ইতিহাস স্বাক্ষী: সোসাইটি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত রাজনীতি জন্য নয় । এখানে কোন ধরনের আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলতে কিছু নেই। আমরা বাংলাদেশী । আমাদের দায়িত্ব বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করা। এখানে কোন বিভাজন নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান যা-ই হই Ñ আমরা মানুষ। আমাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। রাজনীতি করার জন্য দলীয় ফোরামকে ব্যবহার করুন । সোসাইটিতে রাজনীতি আনবেন না। আমরা কমিউনিটির জন্য সেবামূলক কাজ করতে চাই, রাজনীতি করতে চাই না।
তিনি বলেন, এ কারণেই আমরা যেখানেই গিয়েছি সেখানে কামাল-রুহল প্যানেলকে জয়যুক্ত করার জন্য ভোটাদের আগ্রহ দেখেছি। আমরা হাজার হাজার ভোটে বিজয়ী হব।
কামাল-রুহল প্যানেল বিজয়ী হলে ব্র“কলীনে সোসাইটির অফিস খোলা হবে।
আজহারুল হক মিলন বলেন, এতো বিপুল সংখ্যক ভোটার দেখে আজ রাতে আমি নিশ্চিন্তে আরামে ঘুমাতে পারব। আপনারা কামাল-রুহল প্যানেলের সব প্রার্থীকে নির্বাচিত করে আমাদের কমিউনিটির সেবা করার সুযোগ দিন।
আব্দুর রহিম হাওলাদার বলেন, আজকের উপস্থিতি দেখে আমি অভিভূত। আমি কাজে বিশ্বাস করি পদে নয়। আমি স্বেচ্ছায় সভাপতি হিসেবে আমার প্রার্থীতা কামাল ভাইয়ের অনুকূলে ছেড়ে দিয়েছি। আমি কেন কুনু ভাইয়ের পরিবর্তে কামাল ভাইকে সভাপতি হিসেবে দেখতে চাই তার কারণ আপনারাই খুঁজে বের করুন। আমাদের প্যানেলের সব প্রার্থী সবদিক থেকে সবচেয়ে যোগ্য ও অভিজ্ঞ এবং দক্ষ। তারাই সোসাইটিকে আপনাদের স্বপ্নানুযায়ী নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
ব্র“কলীন-নিউকার্ক এলাকার প্রার্থী আবুল কালাম ভূঁইয়া বলেন, আমরা সবাই এক ও অভিন্ন। আমি আপনাদের কাছে দোয়া ও ভোট চাই। আমাদের প্যানেলকে বিজয়ী করুন।
সহ-সভাপতি পদে স্থানীয় প্রার্থী আব্দুল খালেক খায়েরও কামাল-রুহল প্যানেলের সব প্রার্থীকে ভোট প্রদানের জন্য ভোটাদের প্রতি আহ্বান জানান।
সভাপতি পদে প্রার্থী কামাল আহমেদ বলেন, কোন সামাজিক সংগঠনের সভায় এমন বিপুল সংখ্যক উপস্থিতি হয় না। আপনাদের উপস্থিতি আমাদেরকে কেবল উৎসাহিতই করছে না, আমাদের বিজয়কে সুনিশ্চিত বলে ইঙ্গিত দিচ্ছে। আমরা বিজয়ী হলে সোসাইটির কর্মকাণ্ড প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেব।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রুহুল আমিন ছিদ্দিকী বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা সোসাইটিকে আরো গণমুখী করতে সক্ষম হব। আমরা সোসাইটি থেকে কিছু পেতে চাই না, কিছু দিতে চাই, আপনাদের সেবা করতে চাই।
এ অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রাখেন লুৎফুল কবির, হাজী শাহ আলম ভূঁইয়া, কবির হোসেন, হাজী শাহজাহান সিরাজী, সেলিম চৌধুরী বাবুল প্রমুখ।

সভাপতি হাজী আবদুল মান্নান সভায় উপস্থিত ভোটাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের মতোই সবাই দলবেঁধে ভোটকেন্দ্রে গিয়ে কামাল-রুহুল পরিষদকে ভোট দিয়ে বিজয়ী করলেই আপনারদের এখানে আগমন স্বার্থক হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV