Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হলিসে রাইট-কেয়ার এর ২য় শাখা উদ্বোধন : উন্নত চিকিৎসার অঙ্গীকার

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: October 13, 2016 | 9:49 AM

হাকিকুল ইসলাম খোকন: নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত জ্যমাইকার হলিস এলাকায় উদ্বোধন হয়ে গেল স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান রাইট কেয়ার মেডিকেল সেন্টারের ২য় শাখা। আন্তরিক ও বিশ্বমানের স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি নিয়ে গত ৯ অক্টোবর রোববার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১৯৬-২২ হিলসাইড এভিনিউ, হলিস, নিউইয়র্ক-১১৪২৩ তে রাইট কেয়ার মেডিকেল সেন্টারের ২য় শাখার যাত্রা শুরু হয়।খবর বাপসনিঊজ।উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমসির সাবেক প্রেসিডেন্ট দন্ত বিশেষজ্ঞ ডাঃ ওয়াহিদুর রহমান, ডাঃ আতাউল ওসমানী, ডাঃ সাইদুর রহমান, ডাঃ সাদরুল আলম, ডাঃ শহীদউল্লাহ, ডাঃ মারুফ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুজিবুরর রহমান, দন্ত চিকিৎসক ডাঃ মোহাম্মদ রহমান, ডাঃ হেলাল উদ্দিন, ডাঃ ইসলাম মোহাম্মদ, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেদসহ আরো অনেক কমিউনিটি লীডার, বিভিন্ন মসজিদের ইমাম, ডাক্তার, বিভিন্ন ইন্সুরেন্স প্রতিনিধিগণ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আইটিভি ইউএসএ এর সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ।

আমেরিকান বোর্ড সার্টিফাইড মেডিসিন বিশেষজ্ঞ লং আইল্যান্ডের জুইস মেডিকেল সেন্টারের ডাক্তার মোহাঃ হোসাইন ইমরান রাইট কেয়ার মেডিকেল অফিসের প্রতিষ্ঠাতা। তিনি জানান, জ্যামাইকার বাঙালিসহ অন্যান্য কমিউনিটিকে উন্নতমানের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে বাঙালী অধ্যুষিত এই এলাকাটিকে বেছে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, এখানে রয়েছে আমাদের বিশাল কমিউনিটি। এ এলাকায় স্বাস্থ্য সেবাদানকারী এধরনের একটি প্রতিষ্ঠান করতে পেরে নিজেকে সুভাগ্যবান মনে করছি। তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমি চাই আমাদের কমিউনিটি অনেক উন্নত স্বাস্থ্য সেবার সুযোগ পাক। সে সেবা প্রদানে আমি পাশে থাকব। রাইট কেয়ার মেডিকেল অফিসকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, একটি সত্যিকার স্বাস্থ্য সেবা সহায়ক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই কাজ করে যাচ্ছি।
ডাঃ মোহাঃ হোসেন ইমরান আরো জানান, তাদের সেবাসমূহের মধ্যে থাকবে প্রাইমারী কেয়ার/ইন্টারনেল মেডিসিন। অফিসেই রয়েছে ইকেজি, সনোগ্রাম, এলার্জি, রক্ত, প্রশাব পরীক্ষার ব্যবস্থা। ফ্লু, হজ্বসহ অন্যান্য ভ্যাকসিন, জব, স্কুল, টিএলসি সম্পর্কিত শারীরিক পরীক্ষা, ফ্রি ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেক-আপের ব্যবস্থাসহ অনেক সেবাই রয়েছে এ প্রতিষ্ঠানে। তিনি বলেন, আমরা সুলভ মূল্যে সকল সেবার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে রোগীদের কথা শুনব এবং তাদের প্রয়োজনীয় চাহিদা তাৎক্ষনিক পূরণে আপ্রান চেষ্টা করব। মহিলা ডাক্তার সহ বিশেষজ্ঞরা সেবা দিবে। এজন্য আমাদের রয়েছে একদল প্রশিক্ষিত উদ্যমী এবং কর্মঠ পেশাদার কর্মী বাহিনী। এখানে সকল হেল্থ ইনস্যুরেন্স গ্রহণ করা হয়। তবে যাদের হেল্থ ইনস্যুরেন্স নেই তাদেরও স্বল্পমূল্যে চিকিৎসার বিশেষ সুযোগ রয়েছে।

অতিথি ডাঃ ওয়াহিদুর রহমান বলেন, রাইট কেয়ার বিশ্বস্ততার সাথে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। আশাকরি স্থানীয় এলাকা রাইট কেয়ার সেবা নিয়ে উপকৃত হবে। ডাঃ আতাউল ওসমানী বলেন, ডাঃ মোহাঃ হোসাইন ইমরান কমিউনিটিতে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে। প্রাণবন্ত উদ্বোধণী অনুষ্ঠানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন রাইট কেয়ারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV