Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বিএনপি নেতা হান্নান শাহ’র আত্মার মাগফেরাত কামনায় দোআ মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: October 13, 2016 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ রুহের মাগফেরাত কামনায় ব্রঙ্কস বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১অক্টোবর মঙ্গলবার নর্থ ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।bronx_bnp_pic_4
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া। বিশেষ অতিথি ছিলেন নর্থ আমেরিকা হিউম্যান রাইটস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আহমেদ খান। ব্রঙ্কস বিএনপির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সিটি বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেক সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া বলেন, আ স ম হান্নান শাহ ছিলেন বিএনপির পরীক্ষিত নেতা, দুঃসময়ের কান্ডারি। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশস্ত সহচর আ স ম হান্নান শাহর মৃত্যুতে জাতি একজন যোগ্য দেশপ্রেমিক অভিভাবককে হারালো। বিএনপি হারালো বিশস্ত একজন নেতা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত বিনয়ী আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরন হবার নয়। তিনি দেশের এই ক্রান্তিলগ্নে শোককে শক্তিতে পরিণত করে দল মত নির্বিশেষে সবাইকে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে মরহুম হান্নান শাহর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ম্নোাজাত পরিচালনা করেন মাওলানা শাহান শাহ ইয়াহইয়া।bronx_bnp_pic_2
উল্লেখ্য, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ গত ২৫ই সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV