Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বুয়েটের মেধাবী ছাত্র শাহান স্মরণে বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার মিলাদ ও শোকসভা

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: December 9, 2010 | 12:07 AM

নিউইয়র্ক:  বগুড়া সমিতি অব নর্থ আমেরিকার সদস্য বুয়েটের মেধাবী ছাত্র মো: শাফিউর রহমান শাহান এর অকাল মৃত্যুতে (ইন্নালিল্লাহি ……….. রাজেউন) সমিতির উদ্যোগে  গত ৬ই ডিসেম্বর নিউইয়র্ক সিটির জ্যামাইকায় মরহুমের চাচা জুয়েলের বাসায় মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়। মিলাদে সমিতির সদস্য ছাড়াও কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ পরিচালনা করেন সমিতির সদস্য মো: মাহবুবুর রহমান এবং দোওয়া পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক মো: আতোয়ারুল আলম। মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে এবং তার শোকার্ত পরিবারবর্গের শোক লাঘবের জন্য মহান আল্লাহর দরবারে দোওয়া করা হয়। মরহুমের চাচা জুয়েল এবং চাচী এ্যাডভোকেট সুরাইয়া শাহান আমেরিকা থাকা অবস্থায় কোন ভুল করে থাকলে তার জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন। অত্যন্ত বিনয়ী স্বভবের মেধাবী ছাত্র শাহান ডিভি লটারীতে ২০০৮ সালে আমেরিকায় এসে বুয়েটে তার পাঠ শেষ করার জন্য ২০০৯ সালে আবার বাংলাদেশে যান। বুয়েটে কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। পরীক্ষা শেষ করে তার আবার আমেরিকায় আসার কথা ছিলো কিন্তু আর আসা হলো না আমেরিকায়। বুয়েট থেকে ছাত্রদের সাথে সেন্ট মার্টিনে বেড়াতে যেয়ে সাগরে গোসলে নামলে স্রোতের টানে সাগরে ভেসে গিয়ে মৃত্যুবরন করেন। মিলাদে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু, সাধারন সম্পাদক মো: আতোয়ারুল আলম, সহ-সভাপতি সাদেকুল বদরুজ্জামান পান্না, উপদেষ্টা এ্যাডভোকেট এম বকুল, সাইফুল ইসলাম, আতাউর রহমান লিটন, সাজেদা আলম শেলী, মিসেস মন্ডল, ময়না আক্তার, হীরা ও আতিয়া বাবু এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মি: / মিসেস রিয়াজ চৌধুরী, শিপন আলম, কেয়া আলম, নজরুল ইসলাম, সুমন, শফি খান, রাজীব চৌধুরী, এ্যানি হক, স্বপ্না প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV