Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতীয় সম্মেলন শেষেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন : ড. সিদ্দিক

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: October 15, 2016 | 10:38 PM

নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আগামী ২২ ও ২৩ অক্টোবর । প্রায় শতাধিক নেতাকর্মীসহ জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে এই সম্মেলনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। জাতীয় সম্মেলন শেষেই বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্গঠিত গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ঢেলে সাজানোর জন্য নির্দেশনা রয়েছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ৭৩ থেকে বাড়িয়ে ৮১ সদস্য বিশিষ্ট করার প্রস্তাব করেছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির গঠনতন্ত্র উপ-কমিটি। প্রস্তাবনায় সভাপতি মন্ডলীর সদস্য সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ১৯, যুগ্ম-সাধারণ পদের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৪, সাংগঠনিক সম্পাদকের পদের সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ৮ এবং দু’টি কার্যনির্বাহী সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলা হয়। সম্মেলনে এই প্রস্তাবনা পাশ হলেই এই প্রস্তাবনার আলোকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিকে পুর্ণগঠন করা হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, পুনর্গঠিত কমিটি থেকে অনেক পুরাতন মুখ বাদ পড়ে যাবে। যারা দলীয় শৃংখলা ভঙ্গ করেছে বা দলের ক্ষতি সাধন করেছে এমন কালো তালিকাভ্ক্তু সবাইকে দল থেকে বাদ দেয়ার জন্য কঠোর নির্দেশনা রয়েছে। এছাড়াও সংগঠনের ক্ষতি করে এমন সকল নেতাকর্মীকেও দল থেকে বহিস্কারের নির্দেশনা রয়েছে। আগামী ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন নতুন কমিটি হবে না উল্লেখ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, পুনর্গঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে বিভিন্ন ষ্টেট থেকে আরো প্রতিনিধি অন্তর্ভূক্ত করা হবে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি পুনর্গঠনের পরপরই বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজানো হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড: সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে এই প্রথমবারের মত সজিব ওয়াজেদ জয় যোগদান করছেন। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং বহু সংখ্যক নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহন করার আগ্রহ প্রকাশ করেছেন। নিউইয়র্ক, ওয়াশিংটন, আটলান্টা, ফ্লোরিডা, মিশিগান, লসএঞ্জেলস, নিউজার্সিসহ বিভিন্ন শহর থেকে শতাধিক নেতাকর্মী এবার সম্মেলনে যোগদান করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিভিন্ন আঞ্চলিক কমিটিসহ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী যোগ দেবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV