Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : দুই জরিপেই ৭ পয়েন্টে এগিয়ে হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: October 16, 2016 | 3:20 PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডনাল্ড ট্রাম্পের চেয়ে জনসমর্থনে শতকরা ৭ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। অন্তত দু’টি গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের জরিপে একই চিত্র উঠে এসেছে। শুক্রবার রয়টার্স/ইপসোস তাদের সর্বশেষ জরিপ প্রকাশ করে। তাতে দেখা যায়, শতকরা ৪৪ ভাগ মানুষ হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন। ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৩৭ ভাগ। অপরদিকে রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজের এক জরিপে দেখা যায় হিলারি এগিয়ে আছেন ৪৫ পয়েন্টে। অপরদিকে ট্রা¤েপর সমর্থন ৩৮ শতাংশ। এছাড়া তৃতীয় দল বলে পরিচিত লিবার্টেরিয়ান দলের প্রার্থী গ্যারি জনসন ৭ পয়েন্ট ও গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন ৩ পয়েন্টের সমর্থন ভোগ করছেন। কিন্তু শুধুমাত্র ট্রা¤প ও হিলারির মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে ৪৯ শতাংশ হিলারিকে বেছে নেন। ৪১ শতাংশের পছন্দ ট্রা¤প। অর্থাৎ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় হিলারি এগিয়ে আছেন ৯ পয়েন্টে। এক সপ্তাহ আগেও একই জরিপে মাত্র ২ শতাংশ ব্যবধান ছিল দুজনের।
আবার ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর আরেকটি জরিপ মঙ্গলবার চালিয়েছিল রয়টার্স/ইপসোস। তাতে হিলারির চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে ছিলেন ট্রাম্প।
আগস্টের শেষ সপ্তাহ থেকে হিলারি ক্লিনটনের সমর্থন বেশ বেড়েছে। আগস্টের শেষ সপ্তাহে দু’প্রার্থীর সমর্থনই প্রায় কাছাকাছি ছিল। তারপর অনুষ্ঠিত বিতর্কে হিলারি ক্লিনটন বিজয়ী হয়েছেন জনমত জরিপে। জরিপে দেখা গেছে, শতকরা ৪৪ ভাগ মানুষ সমর্থন করেছেন হিলারিকে। ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৩৭ ভাগ। লিবার্টেরিয়ান দলের প্রার্থী গ্যারি জনসনকে সমর্থন করেছেন শতকরা ৬ ভাগ মানুষ। গ্রিন পার্টির জিল স্টেইনকে সমর্থন করেছেন শতকরা দুই ভাগ মানুষ। উল্লেখ্য, রয়টার্স/ইপসোস যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই তাদের জরিপ পরিচালনা করে। সর্বশেষ জরিপে অংশ নেন ২৮৮৯ জন ভোটার।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV