Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে এসেম্বলিম্যান হোজে রিভেরার উৎসবমুখর ভিক্টোরি ডিনার : প্রেসিডেন্ট পদে হিলারী ক্লিনটনকে বিজয়ী করার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: October 16, 2016 | 4:50 PM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এসেম্বলিম্যান হোজে রিভেরার ভিক্টোরি ডিনার উৎসবে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারী ক্লিনটনকে বিজয়ী করার আহ্বান জানান হয়েছে। নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৭৮ থেকে নির্বাচিত এসেম্বলিম্যান হোজে রিভেরার সম্মানে উৎসবমুখর পরিবেশে গত রোববার সন্ধ্যায় নর্থ ব্রঙ্কসের মজা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে এ ব্যতিক্রমী ডিনার পার্টি। সদ্য সমাপ্ত নিউইয়র্ক স্টেট এসেম্বলির প্রাইমারিতে বিপুলভাবে বিজয়ী হোজে রিভেরার সম্মানে ’ভিক্টোরি ডিনার ইন অনার অব এসেম্বলিম্যান হোজে রিভেরা’ শিরোণামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। ইউএসএনিউজঅনলাইন.কমnorth_bronx_1
স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এর পরিচালনায় অনুষ্ঠানে এসেম্বলিম্যান হোজে রিভেরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের এ্যাসিসট্যান্ট অ্যাটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টু, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, যুক্তরাষ্ট্র সফররত বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম মো. শামীম শাহেদ ও দৈনিক নবরাজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও প্রধান প্রতিবেদক রফিক উজ্জামান প্রমুখ।north_bronx_5
অনুষ্ঠানে নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন, টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, প্রবীন কমিউনিটি এক্টিভিস্ট আনছার আহমেদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সহ সভাপতি আব্দুর রহিম ও আবদুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, মহিলা সম্পাদক শাহিনা পলি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।north_bronx_6
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম মো. শামীম শাহেদ, দৈনিক নবরাজ পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিক উজ্জামান ও বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলকে এসেম্বলিম্যান হোজে রিভেরার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।north_bronx_4
অনুষ্ঠানে এসেম্বলিম্যান হোজে রিভেরা তার সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজক সংগঠনসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশী কমিউনিটিকে তার অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যাহিত করে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।north_bronx_3
অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার বলেন, আমেরিকা হচ্ছে ইমিগ্র্যান্টদের দেশ। এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবিধান। এখানে রয়েছে সকল ধর্ম-বর্ণের সমঅধিকার। এটিই হচ্ছে সারাবিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম কারণ। এধারা অব্যাহত রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ