Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের প্রবীণ মুসল্লী মরহুম আবদুন নূরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: October 17, 2016 | 12:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের প্রবীণ মুসল্লী মরহুম আবদুন নূরের রুহের মাগফেরাত কামনায় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে ১৬ অক্টোবর রোববার এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।abdun_nur_2
মোনাজাতের পূর্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পার্কচেস্টার জামে মসজিদের সাবেক কর্মকর্তা বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ ও মসজিদের বর্তমান সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম। বক্তারা পার্কচেস্টার জামে মসজিদে মরহুম আবদুন নূরের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।abdun_nur_4
মিলাদ মাহফিলে মসজিদের ট্রাস্টিবোর্ড সদস্য তোফায়েল চৌধুরী, কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়া, ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশন ইনকের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব, মরহুম আবদুন নূরের পুত্র আবদুল কালাম, আতাউর রহমান, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, হামিদুর রহমান খলিলুর রহমান, মহিবুর রহমান, হাফিজ আলাউর রহমান এবং তাদের আত্মীয়স্বজনসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
উল্লেখ্য, প্রবীণ প্রবাসী আবদুন নূর বাংলাদেশে নিজ বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের হাবিবপুর গ্রামে গত শনিবার ভোর রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মরহুমের ৮ ছেলে ও ৩ কন্যা রয়েছে। সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV